শুক্রবার গভীর রাতে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন রাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় ৫ টি দোকানে আগুন লেগে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুরো এবং একটি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন কী করে লাগল, তা এখনও স্পষ্ট নয়!
জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের উধমপুরে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার উধমপুরের সাঙ্গুর চকে এই দুর্ঘটনা ঘটে। বালতালগামী একটি টয়োটা ইনোভা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে আহত তীর্থযাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উধমপুর সরকারি মেডিক্যাল কলেজ (জিএমসি)-সংযুক্ত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে পুলিশ একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
দিল্লির যন্তর-মন্তরে চলছিল ককরোচ জনতা পার্টির অবস্থান আন্দোলন। সেখানেই ২১ দিন ধরে অনশন চালাচ্ছিলেন সোনম ওয়াংচুক। তাঁকে শনিবার সকালে হাসপাতালে সরানোর পরেই আন্দোলনকারীদের যন্তর-মন্তর ছাড়ার জন্য আর্জি জানায় পুলিশ। উল্টোদিকে, আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের সরাতে অত্যাচার করছে পুলিশ।
তিন দিনের সফরে শুক্রবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতেই শিলিগুড়িতে পৌঁছেছেন তিনি। শনিবার সকালে শিলিগুড়িতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলনে’ যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পরে উত্তরকন্যায় বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।