• ওয়াংচুকের জন্য কলকাতায় প্রতীকী অনশন
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি নিয়ে আমরণ অনশনে সোনাম ওয়াংচুক। শুক্রবার তা ২০ দিনে পা দিয়েছে। ককরোচ পার্টির উদ্যোগে হওয়া ওই অনশনে যোগ দিয়েছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। এবার সোনামের সমর্থনে কলকাতার বিভিন্ন এলাকায় পরিবেশকর্মী সংগঠন ও বামপন্থী কর্মীরা প্রতীকী অনশন শুরু করলেন। পাশাপাশি সোনামের পাশে দাঁড়িয়ে শুরু হয়েছে অনলাইন প্রচার। রবিবার গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে সকাল থেকে রাত পর্যন্ত প্রতীকী অনশনের ডাক দিয়েছে একটি পরিবেশকর্মী সংগঠন। সেখানে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া শুক্রবার প্রতীকী অনশন করেন। এদিন যদুবাবু বাজারে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই প্রতীকী অনশনের ডাক দেয়। কিন্তু তাদের অভিযোগ, যদুবাবু বাজারের মোড়ে পুলিশ তাঁদের বসতে দেয়নি। তারপর কালীঘাট, ভবানীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাঁরা জমায়েত করেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)