নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে আরও এক মাসের রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, অভিষেকের বিরুদ্ধে এখনই গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানি। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাডে বিধায়কদের সই জাল করা হয়েছে বলে অভিযোগ করেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। বিধানসভার অধ্যক্ষের সচিবালয়ে অভিযোগ জমা পড়ে। হেয়ার স্ট্রিট থানা তদন্ত শুরু করে, পরে ওই তদন্ত হাতে নেয় সিআইডি। এই মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।