• কোয়েলকে নিয়ে সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড: শমীক
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য  (এমপি) নির্বাচিত হলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। তাঁরা ছিলেন বিজেপি প্রার্থী। জয়ীদের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। বিধানসভায় জয়ীদের শংসাপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য এবং সাংসদ রাহুল সিনহা। লোকসভার আসন্ন অধিবেশনে বিজেপি সাংসদরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে বার্তা দেন শমীক। 

    তবে সেই প্রেক্ষাপটে আলোচনায় উঠে আসে কোয়েল মল্লিকের নাম। তিনি বৃহস্পতিবার তৃণমূল এমপি পদে ইস্তফা দেন। ঠিক এপ্রসঙ্গেই জল্পনা তুঙ্গে যে, কোয়েলও কি বিজেপিতে শামিল হতে চলেছেন? এই প্রসঙ্গে শমীকের বক্তব্য, বিজেপি একটি সংগঠিত রাজনৈতিক দল। আমাদের সংসদীয় বোর্ড এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এটা কোয়েল, দোয়েল বা পায়েলের বিষয় নয়। বিষয়টি বিজেপির—যে সরকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গতিমুখ পরিবর্তন করেছে। ফলে কোনো কোনো ব্যক্তিকে নিয়ে জল্পনা যেমন চলছে চলুক। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি আরও একবার স্পষ্ট করে দিয়েছেন, ‘বিজেপির তৃণমূলীকরণ’ সম্ভব নয়। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক তৃণমূলে ইস্তফা দিয়েই আমাদের দলে এসেছেন এবং সাংসদ নির্বাচিত হয়েছেন। এতে দল শক্তিশালী হল। তবে এই মুহূর্তে বিজেপির দরজা বন্ধ। তৃণমূলের যারা মানুষের উপর অত্যাচার করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, চাকরি বিক্রি করেছে, লুট করেছে, রাজ্যকে খোলা বাজারে পরিণত করেছে, সেই চিহ্নিত প্রতিষ্ঠিত দুষ্কৃতীদের আমার বিজেপিতে নেব না। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)