• ভিডিয়ো কনফারেন্সে মৃতের মায়ের শুনানি, নির্দেশ আদালতের
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলার অন্যতম সাক্ষী তাঁর মা মাধবী সরকার। তিনি অসুস্থ থাকায় শুক্রবার সেই মামলার শুনানি পিছিয়ে যায়। ২৮ জুলাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মাধবীদেবীর সাক্ষ্য নিতে নির্দেশ দেয় কলকাতার বিচারভবনের বিশেষ আদালত। এর আগে সাক্ষ্য শুরু হয়েছিল। কিন্তু তা অসমাপ্ত ছিল। এই হত্যা মামলায় অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক পরেশ পাল গরহাজির ছিলেন। তাঁর কৌঁসুলি এই মর্মে আদালতে পিটিশন দাখিল করেন। মামলায় জেল ও জামিনে থাকা অভিযুক্তরা উপস্থিত ছিলেন। সম্প্রতি এই মামলায় পরেশদের বিরুদ্ধে খু঩নের অভিযোগ এনে চার্জ গঠন হয়। 
  • Link to this news (বর্তমান)