ফিফা বিশ্বকাপ ফাইনালে ১৫ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট বিরতি হতে পারে
বর্তমান | ১৮ জুলাই ২০২৬
নিউ জার্সি: নিয়ম ভাঙতে চলছে ফিফা। বিশ্বকাপ ফাইনালে ১৫ মিনিটের পরিবর্তে আধঘণ্টার বিরতি থাকতে পারে। সুপার বোলের আদলে বিশেষ হাফ-টাইমে শো আয়োজনের ভাবনায় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তা চলবে ১১ মিনিট। এরপর সম্প্রচারকারী চ্যানেলগুলি ম্যাচ বিশ্লেষণের জন্য অন্তত ১৫ মিনিট সময় চেয়েছে। তার জেরেই বিরতির সময় ৩০ মিনিট পর্যন্ত হতে পারে। ফিফা যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি।
ফুটবলের নিয়ম অনুযায়ী, বিরতি ১৫ মিনিটের বেশি হয় না। কিন্তু গত ক্লাব বিশ্বকাপে সেই নিয়ম ভেঙেছিল ফিফা। বিরতিতে ২৫ মিনিট সময় দেওয়া হয়। বিশ্বকাপ ফাইনাল সেটাকেও ছাড়িয়ে যাচ্ছে। উল্লেখ্য, নিউ জার্সিতে খেতাবি লড়াইয়ের হাফ-টাইম শো’তে পারফর্ম করতে পারেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরারা।