• রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে ভাড়া বাড়িতে তীব্র বিস্ফোরণ, কী ছিল ব্যাগে? তদন্তে পুলিশ, NIA
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা বিস্ফোরণের জেরেই বাড়ির দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ভেতরে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

    ঘটনাটি ঘটেছে সকাল আটটা পাঁচ মিনিট নাগাদ :

    দুদিন আগে পাড়ার ব্রোকার শাহেনশার মাধ্যমে সেলিম ঘর ভাড়া নেয়। সেলিম এবং অন্য একজন ছেলে থাকবে বলে তারা ঘর ভাড়া নেয়। দুদিন কেউ আসেনি। গতকাল রাত আটটা নাগাদ সেলিম(শামীম) পাড়ার মোড়ে এসে একটি ব্যাগ দেয় খাবার আছে বলে ঘরে রাখতে। জাহিদকে সেই ব্যাগ সমীর দেয় রাখতে। বিস্ফোরণের ঘটনার প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে NIA। রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন তার মধ্যেই এরকম ঘটনা ঘিরে সব মহলে শুরু হয়েছে সতর্কতা।

    স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে দু’জন ব্যক্তি বাড়িটি ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করেন। তাঁরা জানিয়েছিলেন, রাতে থাকার প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী গত দু’দিন ধরে তাঁরা ওই বাড়িতে  ছিলেন। অভিযোগ, ঘটনার দিন দু’জন নাবালককে দিয়ে একটি ব্যাগ ওই ঘরে পাঠানো হয়। ব্যাগটি ঘরের ভিতরে রেখে বাইরে বেরিয়ে এসে তারা মোবাইলে গেম খেলছিল। কিছুক্ষণ পরেই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়ির দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

    নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে:

    স্থানীয়দের ধারণা, ব্যাগের ভেতরে কী ছিল, সে সম্পর্কে ওই নাবালকরাও হয়ত কিছুই জানত না। তাদের অজান্তেই বিপজ্জনক সামগ্রী বহন করানো হয়েছিল তাদের দিয়ে। ঘটনার খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থল পরীক্ষা করে দেখা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।

    বাড়ির বাসিন্দা শাহিদা বেগম জানান, কিছু বুঝে ওঠার আগেই তীব্র বিস্ফোরণের পর ঘরে ধোঁয়ায় ঢেকে যায়। এত তীব্র আওয়াজ যে বহুদূর পর্যন্তও শোনা গিয়েছে সেই শব্দ। তার স্বামী ও এই বিস্ফোরণের ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন বলে জানান। এদিকে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের মতে যদি কোনও প্রাণহানির মত ঘটনা ঘটত, তার দায় কে নিত! অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার পর থেকেই দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে।

    আচমকা এই বিস্ফোরণ কেন ও কী ভাবে, সব বিষয়ই গুরুত্ব দিয়েই দেখতে চায় NIA আধিকারিকরা। সেই কারণে তারা ঘটনাস্থলে যাবেন বলে খবর। সূত্রের খবর দক্ষিণ নারায়ণপুরের এই বাড়ির মালিক জুলফিকার আনসারী। দালাল শাহেনশা। ঘটনার সঙ্গে যুক্ত আরও শাহেনশাকে জিজ্ঞাসাবাদ করে কয়েকজনের খোঁজ পেতে চায় পুলিশ।

    রুদ্র নারায়ণ রায়
  • Link to this news (News18 বাংলা)