• ‘দেখছি উল্টো দিক থেকে ট্রেন আসছে, এদিকে...’ কীভাবে ঘটেছিল মুর্শিবাবাদের মারাত্মক অ্যাকসিডেন্ট?
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • খোলা রেলগেটে ঢুকে পড়ে স্কুলের গাড়ি৷ মুর্শিদাবাদের মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে চার পড়ুয়া-সহ পাঁচ জনের৷ ঘটনার এবার মুখ খুললেন ওই স্কুল গাড়ির চালক৷ চালকের দাবি, গেট খোলা ছিল দেখেই তিনি ঢুকিয়ে দিয়েছিলেন গাড়ি৷ তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷

    পুলকার গাড়ি চালক মোশারফ মোল্লা জানালেন, ‘‘গেট তুলে দিয়েছিল বলে আমি গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখছি উল্টো দিক থেকে ট্রেন আসছে। এদিকে সামনের গেট বন্ধ। ওরই মধ্যে গাড়ি কিছুটা পিছিয়ে দিতে পারি। এরপর আর কিছু মনে নেই আমার।’’

    বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছেন দুর্ঘটনায় আহত গাড়ির চালক মোশারফ মোল্লা৷ । বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁর বাম হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর গাড়িতে ৮ জন স্কুলের পড়ুয়া ছিল। যার মধ্যে চার শিশুর মৃত্যু হয়েছে ও চারজন শিশু, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন প্রতিটি শিশুই স্থিতিশীল রয়েছে।

    প্রসঙ্গত, শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটে মুর্শিদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা-কাটোয়া লোকাল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই বেশ কয়েক জন স্কুলপড়ুয়াকে নিয়ে গাড়িটি রেললাইন পার হচ্ছিল। লাইনের উপর থাকা ওই স্কুলগাড়িকে পিষে দিয়ে চলে গেল ডাউন লোকাল।

    ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় স্কুলগাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুলপড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার। পরে মৃত্যু হয় আরও দুই স্কুলপড়ুয়ার। গাড়িতে থাকা বাকি ৪ পড়ুয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল৷
  • Link to this news (News18 বাংলা)