• রাজ্যে অমিত শাহ, সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে BSF-কে কী বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
    News18 বাংলা | ১৮ জুলাই ২০২৬
  • তিনদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শিলিগুড়িতে ৭৭.০৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় বিশেষ সমন্বয় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ-সহ কেন্দ্রের একাধিক এজেন্সি ও রাজ্য একাধিক এজেন্সিকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের সঙ্গে হাই টি-তেও অংশ নেন অমিত শাহ।কর্মসূচির অংশ হিসেবে একটি চারা গাছও রোপণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিরাপত্তা জোরদার ও পরিকাঠামো উন্নয়নের বার্তা দিয়েই শিলিগুড়ির কর্মসূচি শেষ করেন অমিত শাহ।

    শিলিগুড়ির ঝুমাগাছ সীমান্ত চৌকিতে (BOP) বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন অমিত শাহ।মোট ৭৭.০৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    সীমান্তের ওয়াচ টাওয়ার পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

    ১) সীমান্ত এলাকায় দ্রুত শেষ করতে হবে ফেন্সিংয়ের কাজ, এর জন্য প্রয়োজনে আরো আধুনিক যন্ত্র আনতে হলে আনতে হবে।নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রী এর বলেই সূত্রের খবর।

    ২)উপদ্রুত এলাকায় চাই ত্রিস্তরীয় ফেন্সিং।

    ৩)চিকেন নেককে কেন্দ্র করে পরিকাঠামো বাড়াতে অতিরিক্ত জমির প্রয়োজন জানিয়েছে এসএসবি, আইটিবিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর সামনে। ইতিমধ্যই তা রাজ্যকে জানানো হয়েছে বৈঠকে বলা হয়েছে বলেই সূত্রের খবর।৪)বাংলায় বাড়তে পারে সেনা ছাউনির সংখ্যা। তার জন্য প্রয়োজন জমি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর সামনে তা প্রস্তাব রাখা হয় বলেই সূত্রেরর খবর।

    ৫)সীমান্তবর্তী এলাকায় কোন অবৈধ জমায়েত দেখলে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে সেই এলাকা অবৈধ জমায়েত মুক্ত করবে। বৈঠকের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

    ৬)সীমান্ত নির্ভর অপরাধ বা পাচার রুখতে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে বিএসএফকে সাহায্য করবে স্থানীয় পুলিশ প্রশাসন।

    ৭)বিএসএফ, এনআইএ, এসএসবি, আইটিবিপির মতো কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় ও পর্যালোচনা বৈঠক করবে রাজ্য প্রশাসনের আধিকারিকরা।বৈঠকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর বলেই সূত্রের খবর।
  • Link to this news (News18 বাংলা)