• জাতীয় পুরস্কার পেল ‘চালচিত্র এখন’, অঞ্জন বললেন, ‘প্রত্যাশা ছিল না, তবে পরিশ্রম স্বার্থক...’
    এই সময় | ১৮ জুলাই ২০২৬
  • ২০২৪ সাল। চলচ্চিত্র উৎসব, সিনেমাহল থেকে ওটিটি মঞ্চ, সাড়া ফেলে দিয়েছিল মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ্য 'চালচিত্র এখন'। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় 'সেরা বাংলা ছবি' বিভাগে জ্বলজ্বল করছে 'চলচ্চিত্র এখন'।

    ছবিতে মৃণাল সেনের ভূমিকা অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। ছবির প্রযোজকও তিনি। সঙ্গে ছিলেন তাঁর পুত্র গায়ক নীল দত্ত। ছবিটি কোনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। রিলিজ করেছিল ওটিটিতে। সারা বিশ্বের দর্শকের কাছে এই ছবি পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত নেন পরিচালক। কারণ হিসাবে জানিয়েছিলে, জাতীয় স্তরে ছবি রিলিজ করতে যে অর্থের প্রয়োজন, সেই সামর্থ নেই। সেই ছবি যখন জাতীয় পুরস্কার পেলে, স্বাভাবিক ভাবেই আবেগ আর আনন্দ মিশ্র অনুভূতি মন জুড়ে থাকে। 'এই সময় অনলাইন'-এর সঙ্গে কথা বলতে গিয়েও খানিক আবেগ ঝরে পড়ল অঞ্জন দত্তর গলাতেও। তিনি বলেন, 'ভীষণ আনন্দ হচ্ছে। নিজেরাই টাকা দিয়ে তৈরি করেছি। দেশ-বিদেশের নানা ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি বেশ কিছু পুরস্কার পেয়েছে। তবে জাতীয় পুরস্কারের তো একটা আলাদা মাহাত্ম্য রয়েছে।'

  • Link to this news (এই সময়)