• ‘মন্ত্রীদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বদলাতে চাই’, সংকল্প  শংকরের
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতারা মন্ত্রী পদের গরিমাকে কলুষিত করেছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে মন্ত্রীদের সম্পর্কে নেতিবাচক ধারণা। দেখা দিয়েছে অশ্রদ্ধা। এই পরিস্থিতি বদলের ডাক দিলেন রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্যের বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও আরও একবার মনে করিরে দেন তিনি।

    আজ, শনিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে পরিষদীয় ও পর্যটন মন্ত্রী শংকর ঘোষ বলেন, ‘গত ১৫ ধরে রাজ্যে যাঁরা মন্ত্রী ছিলেন, তাঁদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা মোটেই ভালো নয়। সেকারণে ওইসব প্রাক্তন মন্ত্রীকে দেখলে মানুষ আজ ডিম ছুড়ছে। আমাকে যখন কোনো অনুষ্ঠানে মন্ত্রী বলে সম্বোধন করা হয়, তখন ভাবি ওই সব মানুষের কাছে মন্ত্রী শব্দটি কি সত্যি সম্মানের?’ এর রেশ ধরে তিনি আরও বলেন, ‘মানুষের ওই ধারণা আমরা বদলাতে চাই। 

    উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। শংকর ঘোষ নিজেও শিলিগুড়ির ছেলে। এই কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়ে পর্যটন মন্ত্রী হয়েছেন। নতুন সরকারের হাত ধরে উত্তরবঙ্গ বদলাচ্ছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, ‘বঞ্চিত উত্তরবঙ্গ এখন বিকশিত উত্তরবঙ্গ হয়ে উঠতে দৌড় শুরু করেছে।’
  • Link to this news (বর্তমান)