• কলকাতার উপকণ্ঠে নরায়ণপুরে বাড়িতে বিস্ফোরণ, আতঙ্ক
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • কলকাতা, ১৮ জুলাই: বন্ধ ঘরে বিস্ফোরণ। যার জেরে উত্তেজনা ছড়াল রাজারহাটের নারায়ণপুরে। তদন্ত শুরু করেছে পুলিশ।

    দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় গতকাল রাতে বোমা বিস্ফোরণ ঘটে। যার  ফলে একটি বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানা।

    জানা গিয়েছে, যে বাড়িটিতে বিস্ফোরণ ঘটেছে, তার নীচেরতলায় কয়েক ঘর ভাড়াটে আছেন। দিন কয়েক আগে এক যুবক ঘর ভাড়া নেওয়ার জন্য এসেছিলেন। এর পর থেকে ওই বাড়িতে আনাগোনা ছিল তাঁর। গতকাল একটি ব্যাগ হাতে ওই যুবককে ঘরে ঢুকতে দেখা গিয়েছিল। কিছুক্ষণ পরেই বেরিয়ে যান তিনি। সেসময় অবশ্য হাতে কোনো ব্যাগ ছিল না। সেই দৃশ্য ধরা পড়েছে বাড়ির বাইরে লাগানো সিসি ক্যামেরাতে। ওই ব্যাগে কি বিস্ফোরক আনা হয়েছিল? উঠছে প্রশ্ন। খোঁজ চলছে সন্দেহভাজন ওই যুবকের।
  • Link to this news (বর্তমান)