• ‘আর্টিকল ৩৭০’-এর জন্য প্রথম জাতীয় পুরস্কার ইয়ামির, সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন কে?
    এই সময় | ১৯ জুলাই ২০২৬
  • শনিবার ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন ইয়ামি গৌতম। 'আর্টিকল ৩৭০'ছবির জন্য জাতীয় পুরস্কারের তালিকায় নাম লেখালেন অভিনেত্রী।

    ইয়ামি কেরিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 'আর্টিকল ৩৭০' ছবিতে তিনি একজন গোয়েন্দা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী। যিনি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবি। ছবিতে ইয়ামির শক্তিশালী অভিনয় সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত হয়েছিল।

    ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে ছবিগুলি সেন্সর সার্টিফিকেট পেয়েছে, সেগুলির মধ্যেই ছাড়াই-বাছাই হয়ে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। ১১ সদস্যের জুরি বোর্ডের কাঁধেই ছিল পুরো দায়িত্ব। নেতৃত্বে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জয়রাজ। দেশের বিভিন্ন ভাষার ছবির ভাণ্ডার থেকেই সেরাগুলিকে বেছে নেওয়া হয়েছে।

    সেরা অভিনেত্রীর দৌড়ে ইয়ামির সঙ্গে ছিলেন শ্রদ্ধা কপূর ('স্ত্রী ২'), সাই পল্লবী ('আমরান'), কানি কুসরুতি ('All We Imagine As Light' ও 'Girls Will Be Girls') এবং আলিয়া ভাট ('জিগরা')। তবে শেষ পর্যন্ত 'আর্টিকেল ৩৭০'-এর জন্য বাকিদের পিছনে ফেলে এগিয়ে গেলেন ইয়ামি। সেরা অভিনেতার পুরস্কার যৌথ ভাবে পাচ্ছেন কার্তিক আরিয়ান 'চন্দু চ্যাম্পিয়ন'-এর জন্য ওবং মাম্মুট্টি 'ভ্রমযুগম'- এর জন্য। পাশাপাশি সেরা হিন্দি ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরস্কার যাবে 'শ্রীকান্ত'-এর ঝুলিতে।

  • Link to this news (এই সময়)