• ‘অঙ্ক কি কঠিন’-এর তিন খুদের হাতে জাতীয় পুরস্কার, কী বললেন পরিচালক সৌরভ পালোধী?
    এই সময় | ১৯ জুলাই ২০২৬
  • বিগ বাজেট, বড় প্রযোজনা সংস্থা আর তারকা খচিত সিনেমার ভিড়ে সৌরভ পালোধী পরিচালিত 'অঙ্ক কি কঠিন' ছবিটি এক মুঠো টাটকা বাতাস বয়ে নিয়ে এসেছিল। ঝাঁ চকচকে শহর থেকে অনেক দূরে গিয়ে যে তিন শিশু স্বপ্ন বুনেছিল আকাশছোঁয়ার, সেই তিনমূর্তির হাতেই উঠল ৭২তম জাতীয় পুরস্কার।

    বাবিনের চরিত্রে অভিনয় করেছিল ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। ডলি এবং টায়ারের চরিত্রের জন্য পরিচালক সৌরভ পালোধী খুঁজে এনেছিলেন গীতশ্রী চক্রবর্তী এবং তপোময় দেবকে। 'সেরা শিশু শিল্পী বিভাগে' এই তিন রত্নের নাম ঘোষণা হলো। আতিপাতি খুঁজে তিনজনকে আবিষ্কার করেছিলেন ছবির পরিচালক সৌরভ। শনিবারের সন্ধেবেলায় তাঁর ছবির তিন নায়ক-নায়িকার নাম যখন জাতীয় পুরস্কার প্রাপক হিসাবে ঘোষণা হলো, সৌরভ তখন তাঁর নতুন ছবি 'অনেকদিন পর'-এর হল ভিজিটে। ব্যস্ততার মধ্যেও কতটা আনন্দ হচ্ছে সৌরভের? 'এই সময় অনলাইন'-কে সৌরভ বলেন, 'অসম্ভব ভালোলাগছে। তিনজন পেয়েছে মানে, হিসাব মতো তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড। যদিও এখনও হয়তো ওরা এই পুরস্কারের গুরুত্বটা বুঝতে পারছে না। তবে বড় হলে বুঝবে এর মাহাত্ম্য। ওদের কাছে এখন এটা একটা প্রাইজ।'

    এই তিনজনকে অনেক খুঁজে তারপরে পেয়েছেন সৌরভ। কী ভাবে গড়েপিঠে নিলেন তিন ছাত্র-ছাত্রীকে? সৌরভ বলেন, 'আমি প্রথম থেকে তিনজন নন-অ্যাক্টরকে চেয়েছিলাম। যাতে আমি আমার মতো করে ওদের তৈরি করে নিতে পারি। ওরা খুব ভালো করেছে। আমার মন রেখেছে।' এই 'থ্রি মাস্কেটিয়াস'কে নিয়ে সৌরভ যেমন গর্বিত তো বটেই। পাশাপাশি সৌরভের ভাবনা, 'জাতীয় পুরস্কার পেয়ে যেন ওদের মাথাটা না ঘুরে যায়।'

  • Link to this news (এই সময়)