• এবার কি মমতার সঙ্গ ছাড়ছেন কল্যাণও?
    আজকাল | ১৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের একবার তৃণমূল ছাড়ার হুঙ্কার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির। স্পষ্ট জানালেন, মমতা ব্যানার্জি শর্ত না মানলেই তিনি দল ছাড়বেন!

    বিধানসভা ভোটে ধরাশায়ী তৃণমূল। তারপরই দলে ভাঙন। দীর্ঘদিনের বহু রাজনৈতিক কর্মী, আস্থাভাজনই দলনেত্রীর সঙ্গ ছেড়েছেন। তার মধ্যেই হাতে গোনা যে ক'জন পুরনো মুখ মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি।

    মমতাকে কী শর্ত কল্যাণের?শনিবার বাঁকুড়ার তৃণমূল ভবনে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ভাষণ দেন কল্যাণ ব্যানার্জি। সঙ্গে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও৷ সেখানেই কল্যাণ বলেন, "যে যেখানে যাচ্ছে যাক। যে যেখানে ভাল থাকে থাকুক। কিন্তু আমি মমতাদিকে জানিয়ে দিয়েছি, এদের আবার দলে ফিরিয়ে নিলে আমি দল ছেড়ে চলে যাবো।"

    কল্যাণের নিশানায় দলত্যাগীরা। অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের পর যেসব বিধায়ক, নেতা 'বিদ্রোহী' ঋতব্রত ব্য়ানার্জির শিবির নাম লিখিয়েছেন এবং এনসিপিআই-তে নাম লেখান জোড়া-ফুলের প্রতীকে নির্বাচিত ২০ জন সাংসদ।

    মমতাপন্থী সাংসদের সাফ কথা, 'এক দেশ এক ভোট' বিল পাশ করার জন্যেই বিজেপি কৌশলে তৃণমূল সাংসদদের কিনেছে। ওই বিল পাশের পর ২০২৯-এর লোকসভা নির্বাচন, ২০৩১ সালে রাজ্যে বিধানসভা ভোট। তখন এই 'দলছুটরা' আর প্রার্থী হতে পারবেন না।

     
  • Link to this news (আজকাল)