আজকাল ওয়েবডেস্কঃ কলেজে শিক্ষকতা যাঁদের স্বপ্ন, তাঁদের জন্য এ বার বিরাট সুযোগ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষকতার সুযোগ রয়েছে।
কোন পদে নিয়োগ?
বিশ্ববিদ্যালয়ে স্পেশ্যাল লেকচারার বা বিশেষ অতিথি শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ
বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের কথা উল্লেখ করা হয়নি।
মেয়াদ
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, অস্থায়ী ভিত্তিতেই সংশ্লিষ্ট পদে কর্মীদের নিয়োগ করা হবে।
পারিশ্রমিক
নিযুক্তদের বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি নির্ধারিত নিয়ম মেনেই যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে। তবে তাঁদের ইনঅরগ্যানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতে স্পেশালাইজেশন থাকা জরুরি।
যোগ্যতা যাচাই
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে।
ইন্টারভিউয়ের দিন এবং স্থান
আগামী ২১ জুলাই, মঙ্গলবার ইন্টারভিউ হবে। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে রসায়ন বিভাগেই ইন্টারভিউয়ের আয়জন করা হবে। প্রার্থীদের সেদিন সকাল ১১টার মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছে যেতে হবে।
আবেদন প্রক্রিয়া
এ জন্য আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।