• তৃণমূল আমলে সুন্দরবনে ১৬০০ একর জমির ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি! বড় পদক্ষেপ রাজ্যের বনমন্ত্রীর
    প্রতিদিন | ১৯ জুলাই ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের আমলে সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের অভিযোগ একাধিকবার উঠেছে। মাতলার চরে ম্যানগ্রোভ কেটে গড়ে তোলা হয়েছিল মাছের ভেড়ি! এবার সেই নিয়ে বড় পদক্ষেপ করলেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। ওই মাছের ভেড়ি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই বিপুল পরিমাণ জমিতে ফের ম্যানগ্রোভ চারা বসানোর কথাও জানানো হয়েছে।

    রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে একাধিক অভিযোগ সামনে আসছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় নদীর চর দখল করার অভিযোগ উঠেছে। ম্যানগ্রোভ কেটে ফেলার অভিযোগও উঠেছে দীর্ঘ সময় ধরে। এবার ক্যানিং এলাকায় বিশাল পরিমাণ জমির ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠল তৃণমূল আমলে। শুধু গাছ কাটাই নয়, মাতলার চরের ওই জায়গায় বানানো হয়েছিল মাছের ভেড়ি! প্রায় ১৬০০ একর জমির ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বানানো হয়েছে বলে অভিযোগ!

    আজ, শনিবার সুন্দরবন থেকে ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। সেসময় তিনি ক্যানিংয়ের কৃপাখালি এলাকায় গিয়েছিলেন। ওইসব মাছের ভেড়ি দেখে হতবার হন মন্ত্রী। দ্রুত ওই ভেড়ি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিক, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, ভেড়ি থেকে দ্রুত জল বার করে দেওয়ার। ফের যাতে ওই এলাকায় মাছের ভেড়ি না তৈরি হয়, সেই বিষয় খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। বনমন্ত্রী বলেন, “আমরা নভেম্বর মাসের মধ্যে এই সমস্ত এলাকায় ম্যানগ্রোভ বসিয়ে দেব। প্রায় ১৬০০ একর জুড়ে এই মাছের ভেরি তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে জেলাশাসককে জানানো হবে এই জমি উদ্ধারের জন্য।” আশপাশের এলাকাতেও নজরদারি হবে। সেই কথাও জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)