শ্রাবণী মেলার জন্য হলদিয়া-পাঁশকুড়া লাইনে বিশেষ ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলওয়ের। মেলায় যাওয়ার জন্যে তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। অনেকেই তারকেশ্বরে যাওয়ার জন্য রেলপথকেই বেছে নেন। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এ বার হলদিয়া থেকে পাঁশকুড়া ও পাঁশকুড়া থেকে হলদিয়ায় স্পেশাল টেন চালু করছে দক্ষিণ পূর্ব রেল। স্পেশাল ট্রেন চালু হলে যাত্রীদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার জন্য আগেই পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংস্থা শ্রাবণ মাসের বিশেষ দিনগুলিতে স্পেশাল ট্রেন চালানোর জন্য আবেদন জানিয়েছিল। সেই আবেদন অনুসারে আগামী রবিবার, ১৯ জুলাই, ২৬ জুলাই ৯ অগস্ট ও ১৬ অগস্ট হলদিয়া থেকে পাঁশকুড়া ও পাঁশকুড়া থেকে হলদিয়া পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।
শনিবার সন্ধ্যায় রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ জুলাই ভোর ৬টা ১৫ মিনিটে পাঁশকুড়া থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়বে হলদিয়ার উদ্দেশে। সেটা হলদিয়ায় পৌঁছবে ভোর ৮ টা ০৫ মিনিটে। আবার হলদিয়া থেকে সকাল ৯ টা ৫০ মিনিটে একটি স্পেশাল ট্রেন পাঁশকুড়ার উদ্দেশে রওনা দেবে।
পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া বলেন, ‘আমাদের আবেদন মান্যতা দেওয়ায় রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ তবে তিনি জানান, আমাদের অনুরোধ স্পেশাল লোকালটিকে পাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত চালানোর জন্য। অতএব পাঁশকুড়ায় আর চেঞ্জ করার বিষয়টি যাতে না হয় সেই বিষয়ে আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। যারা এই ট্রেনটি যাবেন হয়তো কিছু সময় অপেক্ষার পর পাঁশকুড়া থেকে আবার হাওড়া উদ্দেশ্যে এটি ছেড়ে যাবে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক পুণ্যার্থী সুশীল ঘোষ বলেন, ‘আমরা প্রতি বছরেই শ্রাবণী মেলা যাই। এই বিশেষ ট্রেন আমাদের যাতায়াতে অনেকটাই সুবিধা করে দেবে।’
হলদিয়া থেকে পাঁশকুড়া এবং পাঁশকুড়া থেকে হলদিয়া রুটে এই স্পেশাল ট্রেন চলবে।
আগামী ১৯ জুলাই, ২৬ জুলাই, ৯ অগস্ট ও ১৬ অগস্ট এই ট্রেন চলবে।
১৯ জুলাই ভোর ৬টা ১৫ মিনিটে পাঁশকুড়া থেকে ট্রেন ছাড়বে, হলদিয়া পৌঁছবে ৮টা ০৫ মিনিটে। হলদিয়া থেকে সকাল ৯টা ৫০ মিনিটে ট্রেন পাঁশকুড়ার উদ্দেশে রওনা দেবে।
পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংস্থা এই আবেদন জানিয়েছিল।
পাঁশকুড়ায় ট্রেন পরিবর্তনের ঝামেলা এড়াতে স্পেশাল লোকালটিকে পাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত চালানোর অনুরোধ জানিয়েছে সংগঠন।