• ভয়ঙ্কর! মর্মান্তিক! ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু পরিবারের সবার, নিমেষে চলে গেল মা-বাবা-সন্তান...
    News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
  • পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুমারপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে গুরুতর জখম হন এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্ত্রী ও নাবালক ছেলে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    মৃতদের নাম সিরাজ মল্লিক (৪৩), তাঁর স্ত্রী আলিয়া বিবি (৪১) এবং তাঁদের ১২ বছরের ছেলে আনাস মল্লিক।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন সিরাজ মল্লিক। সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে ছুটে যান তাঁর স্ত্রী আলিয়া বিবি এবং ছেলে আনাস। বিদ্যুতের সংস্পর্শে এসে তাঁরাও গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে জানা যাচ্ছে সিরাজ মল্লিক (৪৩) নিজের বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন। সেই সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর স্ত্রী আলিয়া বিবি(৪১) ও তাঁর ছেলে আনাস মল্লিক৷

    সম্প্রতি এমনই আরেক মর্মান্তিক ঘটনা সামনে এসেছিল৷ আবাসিক স্কুলের হোস্টেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অষ্টম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ছিল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার রাধানগর বিএনএম ইনস্টিটিউশনের হোস্টেলের। মৃত ছাত্রের নাম শ্রীবাস নস্কর অষ্টম শ্রেণীর ছাত্র।
  • Link to this news (News18 বাংলা)