নাচের স্কুলে যাওয়ার তাড়া, ট্রেনে উঠতে গিয়ে করে ফেলেন ‘ছোট্ট’ ভুল, টিকিট পরীক্ষক যা করলেন...
News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
দুই তরুণী নৃত্যশিল্পীকে মানসিক হেনস্তা অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগ৷ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের৷ বিক্ষোভ শিল্পী ও অভিভাবকদের। ট্রেনের ভেন্ডার কামরায় ওঠায় ওই দুই তরুণী নিত্য শিল্পীকে অশ্লীল ভাষায় আক্রমণ করে মানসিকভাবে হেনস্তার অভিযোগ উঠল এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদেও টিকিট পরীক্ষকের শাস্তির দাবিতে শতাধিক নৃত্যশিল্পী টিকিট পরীক্ষকের ছবি হাতে নিয়ে শনিবার বিকেলে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখায়। থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তাঁরা।
জানা গিয়েছে গোবরডাঙার ঋত্বিকা সাহা ও অশ্রী সাহা গোবরডাঙ্গা স্টেশন থেকে টিকিট কেটে রানাঘাটে নাচের স্কুলে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন ৷ অসাবধানতা বশত তাঁরা ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে পড়েন। বনগাঁ স্টেশনে কর্তব্যরত এক টিকিট পরীক্ষক তাঁদের আটক করেন এবং ভেন্ডার কম্পার্টমেন্টে ভ্রমণের অভিযোগে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন। টাকা দিতে না পারায় তাদের নির্দিষ্ট ঘরে নিয়ে যান।