• ৯ আগস্ট থেকে বাংলায় বিজেপির মেগা ‘তেরঙা যাত্রা’
    আজকাল | ১৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বিজেপি নেতৃত্ব এইবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিল। আগষ্ট মাসের ৯ থেকে ১৪ ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে গোটা জেলা জুড়ে। ২০২২ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হর ঘর তিরঙ্গা কর্মসূচি প্রথম ঘোষণা করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পর এবার প্রথম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এই কর্মসূচির জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছে এমনটাই সূত্রের খবর। দলীয় পতাকা নয় জাতীয় পতাকা নিয়ে মিছিলের নির্দেশ দেওয়া হবে। এই কর্মসূচি চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি সভা করারও আবেদন জানাবে রাজ্য বিজেপি নেতৃত্ব।জেলার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ও কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে এসে কর্মসূচি বিজেপির।
  • Link to this news (আজকাল)