• সিবিএসই: বোর্ড পরীক্ষার ফলপ্রকাশ
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: দশমের দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করল সিবিএসই। পাশের হার ৯৬.৭৮ শতাংশ। মেন ও সেকেন্ড বোর্ড পরীক্ষার ফল মিলিয়েই এই পাশের হার। ডিজিলকার পোর্টালের মাধ্যমে পরীক্ষার্থীরা স্কোরকার্ড পাবে। এবারের দশমের সেকেন্ড বোর্ড পরীক্ষায় নথিভূক্ত পড়ুয়ার সংখ্যা ছিল ৬,৬৪,০২৪। পরীক্ষায় বসেছিল ৬,৬৩,৭৭৭। এরমধ্যে মেন বোর্ড পরীক্ষায় পারফরম্যান্স ভালো করার জন্য পরীক্ষায় বসেছিল ৫,১৩,৯৫৫ জন পড়ুয়া। তাদের মধ্যে ৩,০৮,০৯৫ জন বা ৫৯.৯৫ শতাংশ স্কোর ভালো করেছে। 
  • Link to this news (বর্তমান)