• মাসে ২ হাজার টাকা মজুরি বৃদ্ধির চুক্তি, উদ্যোগী শ্রমদপ্তর
    বর্তমান | ১৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার পশ্চিমবঙ্গের স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের জন্য একটি মজুরি চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রমদপ্তরে এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন শ্রমসচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার কিংশুক সিনহা, ইপিএফ, ইএসআই, ফ্যাক্টরি ও দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত দপ্তরের প্রতিনিধি, শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি। এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট শিল্পগুলির শ্রমিকদের মাসিক মজুরি গড়ে প্রায় ২,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের প্রায় ১.৫ লক্ষ শ্রমিক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। এই প্রথম চুক্তিতে ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, ফ্যাক্টরি আইন এবং পরিবেশ (দূষণ) সংক্রান্ত বিধি মেনে চলার বিষয়গুলি কার্যকর ও বাধ্যতামূলক বিধান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, পশ্চিমবঙ্গে শীঘ্রই ‘কোড অন ওয়েজেস’-এর অধীনে ‘ফ্লোর ওয়েজ’ কার্যকর হওয়ার পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও এই চুক্তিতে রাখা হয়েছে। এদিন ভেহিকল লোকেশন ট্রাকিং ডিভাইস (ভিএলটিডি) প্রজেক্ট নিয়েও আলোচনা হয়। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, আগে এই প্রজেক্টের জন্য যেখানে ১৫ হাজার টাকা খরচ হত, এবার তা সাত হাজারে নেমে যাবে। এই প্রজেক্ট চালু করতে খরচ কমাতে হবে। 
  • Link to this news (বর্তমান)