• মহিলার ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ, থরে থরে সাজানো পিস্তল, কার্তুজ! কীভাবে পর্দা ফাঁস করল CID
    News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
  • অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা, জিয়াউল আলম: সিআইডি সন্দেহজনক মহিলার পিছু নিয়ে উদ্ধার করল ২০০ রাউন্ড কার্তুজ, ৬ টি আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা। অশোকনগর ৮ নম্বর এলাকার ঘটনা। সন্দেহজনক মহিলার পিছু নিয়ে নৈহাটি রোড ধরে ৮ নম্বর এলাকায় এসে তাকে ধরা হয়। আপাতত এলাকা ঘিরে রেখেছে পুলিশ৷ কাউকে ঘটনাস্থলের আশপাশে যেতে দেওয়া হচ্ছে না৷ মহিলার আধার কার্ড থেকে জানা গিয়েছে তার পরিচয়৷ সূত্রের খবর, ধৃতের নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া।

    বিহারের মুঙ্গের থেকে থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বিশাল পরিমানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ কাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল সবটা খতিয়ে দেখা হচ্ছে। পুরো এলাকাটি সিআইডি এবং অশোকনগর থানার পুলিশ ঘিরে রেখেছেন বলেই সূত্রের খবর৷

    জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে অশোকনগর আট নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডের একটি ম্যাজিক গাড়িতে দাঁড় করায় সিআইডি এবং অশোকনগর থানা, এখান থেকেই ওই মহিলাকে একটি ব্যাগ-সহ আটক করা হয়, ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ সিআইডির৷

    ব্যাগের ভেতর থেকে কী কী মিলেছে?

    ব্যাগের ভেতর থেকে উদ্ধার ছটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, চারটি সেভেন এমএম পিস্তল ও দুটি নাইন এমএম পিস্তল, মেগজিন-সহ প্রায় ২০০ কার্তুজ৷

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পূজা বিশ্বাসের বাড়ি হাবড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে৷ প্রাথমিক তদন্তে প্রকাশ, অভিযুক্ত বিহার থেকে অস্ত্র এনে হাবড়ায় যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। এই ঘটনায় পেছনে কেউ রয়েছে কিনা তদন্ত করছে পুলিশ। অস্ত্র ছাড়াও মহিলার কাছ থেকে উদ্ধার ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন। ফের জেলায় মুঙ্গের যোগ পাওয়া গেল। এত অস্ত্র কেন আনা হয়েছে এবং কার কাছেই বা বিক্রি করা হতো তদন্ত শুরু করেছে পুলিশ এবং সিআইডি৷
  • Link to this news (News18 বাংলা)