• কাপড়ের ব্যবসার আড়ালে করতেন বেআইনি অস্ত্রের কারবার?অশোকনগরে অস্ত্র-সহ ধৃত পূজার মেয়ে কী জানালেন
    News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
  • অশোকনগরে সিআইডি-র বড় সাফল্য, ম্যাজিক গাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ এক মহিলাকে ধরল গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগরে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ মিলল সিআইডির অভিযানে। রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়।

    সেখান থেকে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে একটি ব্যাগ-সহ আটক করা হয়। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পূজা বিশ্বাসের বাড়ি হাবরা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে।

    তদন্তকারীদের দাবি, বিহার থেকে অস্ত্র এনে হাবরা এলাকায় বিক্রির উদ্দেশ্যেই তিনি নিয়ে আসছিলেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ৭ এমএম পিস্তল, দুটি ৯ এমএম পিস্তল, একাধিক ম্যাগাজিন(১২) এবং প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন।
  • Link to this news (News18 বাংলা)