• ১ টাকার হেডফোনের অফার, সকাল থেকে লম্বা লাইন দোকানে, তুমুল বিশৃঙ্খলা বারুইপুরে
    এই সময় | ১৯ জুলাই ২০২৬
  • নতুন দোকানের উদ্বোধনে এক টাকায় দেওয়া হবে হেডফোন! এমন অফার লুটে নিতে সকাল থেকেই দোকানের সামনে উপচে পড়ে ভিড়। একটা সময়ের পরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বাধ্য হয়ে সাময়িক ভাবে দোকান বন্ধ রাখতে হয়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের যোগী বটতলায় এই ঘটনা ঘটে। যদিও এ নিয়ে ওই দোকানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    নতুন দোকানের উদ্বোধনে এক টাকায় হেডফোন দেওয়ার অফার দেওয়া হয়। তা নিতেই সকাল থেকে ভিড় করেন লোকজন। একটা সময়ের পরে বিশৃঙ্খলা তৈরি হয়।

    এলাকার লোকজন জানান, দোকান কর্তৃপক্ষের তরফে নতুন ফোনের দোকানের উদ্বোধন উপলক্ষে ঘোষণা করা হয়েছিল, যাঁরা তাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে দোকানে আসবেন, তাঁদের মাত্র ১ টাকায় একটি হেডফোন দেওয়া হবে।

    প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমদিকে কয়েকজনকে হেডফোন দেওয়া হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে অপেক্ষারত ক্রেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দূর দূরান্ত থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই আগাম প্রতিশ্রুতি সত্ত্বেও হেডফোন না পাওয়ায় দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় ছত্রভঙ্গ করতে দোকানটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

    এলাকার লোকজন জানান, দোকান কর্তৃপক্ষের তরফে নতুন ফোনের দোকানের উদ্বোধন উপলক্ষে ঘোষণা করেছিলেন, যাঁরা তাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে দোকানে আসবেন, তাঁদের মাত্র ১ টাকায় একটি হেডফোন দেওয়া হবে।

    এই ঘোষণার পরে বারুইপুর-সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ দোকানের সামনে ভিড় জমান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমদিকে কয়েকজনকে হেডফোন দেওয়া হলে, পরে তা বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন দোকানে আসা ক্রেতারা।

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিড় ছত্রভঙ্গ করতে দোকানটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারুইপুর থানার এসআই শ্যামল চক্রবর্তী।

    ১ টাকার হেডফোনের জন্য দূর দূরান্ত থেকেও অনেকেই আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। অভিযোগ, আগাম প্রতিশ্রুতি দেওয়া হলেও হেডফোন পাননি তাঁরা। এতেই দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন। তবে এই অভিযোগের বিষয়ে দোকান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।

    ঘটনাটি কোথায় ও কবে ঘটেছে?

    শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের যোগী বটতলায় এই ঘটনা ঘটে।

    দোকানের অফারটি ঠিক কী ছিল?

    নতুন ফোনের দোকানের উদ্বোধন উপলক্ষে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে আসা ক্রেতাদের মাত্র ১ টাকায় একটি হেডফোন দেওয়ার ঘোষণা করা হয়েছিল।

    ভিড় নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল?

    প্রথমদিকে কয়েকজনকে হেডফোন দেওয়ার পরে তা বন্ধ করে দেওয়া হলে অপেক্ষারত ক্রেতারা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    পুলিশ কী পদক্ষেপ নিয়েছে?

    বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় ছত্রভঙ্গ করতে দোকানটি সাময়িক ভাবে বন্ধ করে দেয়।

    ক্রেতাদের অভিযোগ কী?

    আগাম প্রতিশ্রুতি সত্ত্বেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও হেডফোন না পাওয়ায় ক্রেতারা দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন।

    দোকান কর্তৃপক্ষ এ বিষয়ে কী বলেছেন?

    এখনও পর্যন্ত অভিযোগ নিয়ে দোকান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।

  • Link to this news (এই সময়)