• নিষিদ্ধ হবে তিন তালাক, বহুবিবাহ, অভিন্ন দেওয়ানি বিধি অনুমোদন মধ্যপ্রদেশ মন্ত্রিসভার!
    প্রতিদিন | ২০ জুলাই ২০২৬
  • রবিবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া অনুমোদন করল বিজেপিশাসিত মধ্যপ্রদেশ মন্ত্রিসভা। এর ফলে ‘তিন তালাক’ ও ‘বহুবিবাহ’ নিষিদ্ধকরণের পথে একধাপ এগোল মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকার। অপরপক্ষে সব ধর্মের মানুষের অভিন্ন বিবাহ এবং বিচ্ছেদ আইন গ্রাহ্য হবে অদূর ভবিষ্যতে। সোমবার থেকে শুরু হওয়া মধ্যপ্রদেশ বিধানসভার আসন্ন বাদল অধিবেশনে পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি আইন।

    প্রস্তাবিত আইনটিতে ‘লিভ-ইন’ সম্পর্কের জন্যও নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে এক মাসের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন। বিবাহবহির্ভূতভাবে জন্ম নেওয়া সন্তানদেরও সমান আইনি মর্যাদা ও উত্তরাধিকারের অধিকার প্রদানের বিধান রাখা হয়েছে। দত্তক, সারোগেসি, প্রজনন-সহায়ক প্রযুক্তির মাধ্যমে সন্তান উৎপাদনের ক্ষেত্রেও। এছাড়াও, নতুন আইন পাশ হলে লিভ-ইন সম্পর্কে থাকা কোনও নারীকে তাঁর পুরুষ সঙ্গী পরিত্যাগ করলে, তিনি আদালতের মাধ্যমে খোরপোশ দাবি করতে পারবেন।

    ভোপালের কাছে অবস্থিত জগদীশপুরে আয়োজিত মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে খসড়া বিল অনুমোদিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, এবার রাজ্যে “রাম ও রহিম”-সহ সকলের জন্য একটিই অভিন্ন আইন কার্যকর হবে। তিনি জানান, সংবিধানের ৩৪২ ও ৩৬৬ (অনুচ্ছেদ ২৫)-এর আওতাভুক্ত তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এই বিল প্রযোজ্য হবে না।
  • Link to this news (প্রতিদিন)