• Breaking News Live: গত এক মাসে দেশবাসীর গর্ব করার মতো একাধিক ঘটনা ঘটেছে: প্রধানমন্ত্রী
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • সংসদের বাদল অধিবেশন শুরু আগে সংসদ চত্বরে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর মুখে উঠে এল হাইড্রোজেন ট্রেন ও বিক্রম-১-এর সাফল্যের কথা। তিনি বলেন, ‘গত ১ মাসে দেশবাসীর গর্ব করার মতো একাধিক ঘটনা ঘটেছে। মহাকাশে আবারও উড়েছে দেশের পতাকা। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ট্রেন যাত্রা শুরু করেছে। এই ট্রেন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি। সংসদের বাদল অধিবেশন ঠিক ভাবে চলবে এই আশা রাখি।’

    রাম মন্দির প্রণামী চুরির ইস্যু নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করতে হবে, দাবি জানিয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের।

    আজ অর্থাৎ সোমবার শুরু সংসদের বাদল অধিবেশন। এ দিন রাজ্যসভায় ‘বন্দে মাতরম’ বিল পেশ করা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করতে পারেন।

    গাড়ির পিছনে মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু পাঁচজনের। মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে দুর্ঘটনা। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির খালাসি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলগাওঁ থানা এলাকায় ভিরুল গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পিছনে ধাক্কা মারে। তার জেরে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চার আরোহী মারা যান। গাড়ির চালক ও খালাসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক সেখানে মারা যান। খালাসি চিকিৎসাধীন।

    রবিবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মধ্যপ্রদেশে মৃত্যু হলো পাঁচ জনের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় ৪৫ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, হাতিনালা জলপ্রপাত দেখে ফেরার পথে ইন্দিরানগরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তারা। সেই সময়ে একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দেয় তাঁদের। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সোমবার CJP সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ব্যাপক পুলিশ মোতায়েন করেছে। এর অংশ হিসেবে ৫,০০০-এরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনা হয়েছে জলকামানও। এদিন থেকেই শুরু হতে চলেছে সংসদে বাদল অধিবেশন।

    উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা। সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এর জেরে পার্বত্য এলাকায় ভূমিধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। পরশু অর্থাৎ বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরে।

  • Link to this news (এই সময়)