রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার। ধৃতের নাম মহম্মদ হোসেন। কলকাতা থেকে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিশ। শামিমকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে আসে। মূলত এই ব্যক্তি ক্যারিয়ারের কাজ করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। শামিমকে বোমা ও বিস্ফোরক সরবরাহ করেছিল বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।
সবিস্তার আসছে