• ভাঙড়ে তৃণমূল নেতার কংগ্রেসে যোগ
    বর্তমান | ২০ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুরের তৃণমূল নেতা ফিরোজউদ্দিন সাঁপুই যোগ দিলেন কংগ্রেসে। রবিবার দুপুরে বারুইপুরে জেলা কার্যালয়ে তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দিলেন দলের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি তপন মণ্ডল। এর ফলে ভাঙড়ের রাজনীতিতে নয়া সমীকরণের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতা ফিরোজউদ্দিনের সঙ্গে কয়েকশো কর্মীও কংগ্রেসে যোগ দেন। যোগদানের পর ফিরোজ সাঁপুই আইএসএফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভাঙড় জুড়ে আইএসএফ অত‍্যাচার চালাচ্ছে, মানুষকে ঘরবন্দিও করে রেখেছে।
  • Link to this news (বর্তমান)