• পার্ক স্ট্রিটে ক্যাবের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
    বর্তমান | ২০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটে অ্যাপ ক্যাবের ধাক্কায় মৃত্যু হল এক প্রবীণ পথচারীর। মৃতের নাম লাডলি খাতুন (৬০)। তিলজলা থানা এলাকার কুষ্টিয়ার বাসিন্দা তিনি। শনিবার রাত পৌনে ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন। তখন পার্ক স্ট্রিটের উপর একটি ব্যাঙ্কোয়েটের সামনে বেপরোয়া অ্যাপ ক্যাব ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। ছিটকে পড়েন ওই পথচারী। মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে বৃদ্ধাকে প্রথমে ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হাসপাতালেই বৃদ্ধার মৃত্যু হয়। অ্যাপ ক্যাবের চালককে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। অন্যদিকে, উত্তর কাশীপুর থানা এলাকার কুলটি রোডে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। মৃতের নাম লোলিত রঞ্জিত (২৩)।
  • Link to this news (বর্তমান)