• ১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা ভাষা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ২০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার করা হয়েছিল তারা নাকি বাংলা ও বাংলা ভাষা বিরোধী। কিন্তু ক্ষমতায় আসার পর আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন এবার থেকে বাংলাকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হবে। প্রসঙ্গত সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। যেখানে বাংলা ভাষাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল। আজ বিধানসভায় প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই চিঠি পড়ে শোনান। আর তারপরই তিনি ঘোষণা করলেন ১ সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে, দপ্তর গুলিতে বাংলা বাধ্যতামূলক করা হবে। তবে এর প্রস্তুতিতে দেড় মাসের মতন সময় প্রয়োজন তাই ১ সেপ্টেম্বর থেকে বাংলাই হবে এর রাজ্যের সরকারি ভাষা। 

    প্রসঙ্গত, অমিত শাহর লেখা চিঠিতে প্রস্তাব ছিল, রাজ্যে যেমন সরকারি কাজে বাংলা ভাষার অগ্রাধিকার দেওয়ার দরকার তেমন কেন্দ্র রাজ্য যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি বাদ দিয়ে হিন্দি ভাষাকে ব্যবহার করা। সেইমতো এবার থেকে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে চিঠিপত্র আদান-প্রদান হবে তা আর ইংরেজিতে লেখা হবে না। এবার থেকে তা লেখা হবে হিন্দি ভাষায়।

    বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরই অধ্যক্ষ রবীন্দ্রনাথ বসু বলেন তিনি অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পরই জানিয়েছিলেন তিনি বিধানসভার কাজ বাংলা ভাষায় চালাতে চান। আজকের তার সেই আবেদনের মর্যাদা রাখা হল বলেও জানান তিনি।
  • Link to this news (বর্তমান)