• মেসিদের হারের পর জাতীয় ছুটি ঘোষণা! কী কাণ্ড ঘটালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
    আজকাল | ২০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একি কাণ্ড! মেসিদের হারের পর এমন পোস্ট করে বসলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। তাঁর টুইট দেখে মনে হবে অন্য কোনও গ্রহে বাস করছেন তিনি। যেখানে বিশ্বকাপ ফাইনালের রেজাল্ট এখনও পৌঁছয়নি। এমন গুরুত্বপূর্ণ পদে থাকলে ব্যস্ততা স্বাভাবিক। কিন্তু তাই বলে এই পোস্ট? তাঁর সোশ্যাল মিডিয়া দেখে চক্ষু চড়কগাছ ফুটবল ভক্তদের। আগে থেকেই একটি পোস্ট তৈরি করে রেখেছিলেন মিলেই। ধরেই নিয়েছিলেন আর্জেন্টিনা জিতবে। কিন্তু সেই পোস্ট ডিলিট হয়নি। উল্টে ম্যাচ শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে যায়। সেখানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই জানান, বিশ্বকাপ জেতার জন্য একদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে। তবে দিনক্ষণ আর্জেন্টিনার প্লেয়ার এবং কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

    বাস্তবে আর্জেন্টিনা সেলিব্রেট করছিল না। বিশ্বকাপ ফাইনালে হেরে শোকস্তব্ধ ছিলেন মেসিরা। সেই মুহূর্তে আর্জেন্টিনার প্রেসিডেটের এই পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া। পোস্টে মিলেই লেখেন, 'বিশ্ব সেলিব্রেশন। আর্জেন্টিনার জাতীয় দল এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুর্দান্ত স্বীকৃতি। আমি দেশবাসীকে জানাতে চাই, প্লেয়ার এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনা করে সেলিব্রেশনের দিনক্ষণ জানানো হবে। সেদিন জাতীয় ছুটি থাকবে।' ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আরও একটি পোস্ট করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। দলের দায়বদ্ধতা এবং লড়াকু মনোভাবের প্রশংসা করেন। সেই পোস্টে লেখেন, 'প্লেয়ারদের ধন্যবাদ। শেষপর্যন্ত আমরা লড়াই চালিয়ে গিয়েছি। আর্জেন্টিনা সবসময় একনম্বরে।' এই পোস্টের কয়েক ঘণ্টা পরই জাতীয় ছুটির ঘোষণা করে সবাইকে অবাক করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

    আর্জেন্টিনার হারে একটি স্বর্ণযুগের অবসান ঘটল। ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২৪ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আরও একবার বিশ্বসেরা হওয়ার হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নতুন নায়ক খুঁজে পায় স্পেন। শেষমেশ পরাস্ত করেন দুর্দান্ত ছন্দে থাকা এমিলিয়ানো মার্টিনেজকে। ২০১৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয় লা রোজাদের। ২০১০ সালের পর এই প্রথম। লামিনে ইয়ামালের প্রথম বিশ্বকাপ জয়। ২০১০ সালে যখন স্পেন প্রথম বিশ্বকাপ জিতেছিল, ১৯ বছরের কিশোরের বয়স তখন ছিল মাত্র তিন। তার দেড় যুগ পর ইতিহাসে নাম লেখালেন। এই বয়সে ইউরো সেরার পর বিশ্বসেরা দলের সদস্য হওয়ার সৌভাগ্য হল ইয়ামালের।
  • Link to this news (আজকাল)