• অভিষেকের আমতলার অফিসে আজও 'অ্যাকশন'? রাতভর নথি উদ্ধার, অফিস চত্বরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
    News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
  • আমতলায় আজও অভিষেকের অফিসে অ্যাকশন? অফিস আজও ঘিরে রেখেছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গতকাল অফিসের একাংশ ভাঙে প্রশাসন। দখলমুক্ত করা হয়েছে ফুটপাতও। প্ল্যান পাস না করিয়েই নির্মাণের অভিযোগ রয়েছে এই অফিসের বিরুদ্ধে। রাতভর কার্যালয় থেকে নথি ও অন্যান্য সামগ্রী উদ্ধার।

    বুলডোজার-হাতুড়ির পর এবার ভাইব্রেটার নামানো হয় তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে ভাঙার কাজে নতুন মাত্রা যোগ করল প্রশাসন। রবিবার আমতলায় অভিষেকের অফিসের ছাদ ভাঙার কাজ শুরু হয়েছে। তাতেই নামল এবার ভাইব্রেটর। রবিবার এলাকায় গিয়ে দেখা যায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছেন এলাকায়। আজ সোমবারও একই চিত্র। এরইমধ্যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য মামলায় FIR খারিজ সংক্রান্ত শুনানির সম্ভাবনা আজ।

    আরও পড়ুন: ‘হ্যালো! আপনার জন্য ভাল পাত্রী আছে…’, ফোন ‘রিসিভ’ করতেই মুহূর্তে যা ঘটল, চমকে উঠবেন শুনলে!

    প্রসঙ্গত, গত বুধবার থেকে ভাইব্রেটার মেশিন দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ের ছাদ ভাঙার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেই এই কাজ করছেন শ্রমিকরা। এর আগে শনিবার বুলডোজার দিয়ে ফুটপাত দখল করা অংশ ভাঙা হয়। সোমবার হাতুড়ি দিয়ে বিল্ডিং-এর অংশ ভাঙা হয়। রাতে নথি, আসবাব ও উপহার সামগ্রী বাজেয়াপ্ত করা হয় টানা পাঁচদিন ধরে চলা এই অভিযানে কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা জারি রয়েছে। মোতায়েন আছে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও সিভিল ডিফেন্স। প্রশাসন সূত্রে খবর, বেআইনি নির্মাণের অভিযোগেই পর্যায়ক্রমে ভাঙার কাজ চলছে।

    শনিবার, গত ১৮ জুলাই সকালে মোট তিনটি বুলডোজার নিয়ে আসা হয়েছে অভিষেকের আমতলার কার্যালয়ের সামনে। গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় অভিষেকের আমতলার অফিস। এরপর শুরু হয় বুলডোজারের অ্যাকশন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অভিষেকের ৫ তলা কার্যালয়। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫তলা কার্যালয়টি সম্পূর্ণ বেআইনিভাবে ও কোনও অনুমোদিত প্ল্যান ছাড়াই গড়ে তোলা হয়েছে বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছিল। এর আগে ১৫ জুলাই বেআইনি নির্মাণের অভিযোগে শুনানির জন্য জোড়া নোটিস পাঠায় প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)