• 'আমাদের গদ্দার বলছেন? ওঁরা তাহলে...', পার্লামেন্টে পা দিয়েই বিস্ফোরক NCPI সাংসদ রচনা
    News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
  • সংসদের অধিবেশন শুরুর আগে দিল্লিতে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাই গতকালই এসেছি। সংসদের অধিবেশন সবে শুরু হয়েছে। আশা করছি আগামী এক-দু’দিনের মধ্যেই স্পিকার আমাদের আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করবেন।”

    বিরোধীদের সমালোচনার জবাবে রচনা বলেন, “কে কী বলছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা প্রচারের জন্য সংবাদমাধ্যম ডেকে সাংবাদিক বৈঠক করি না। আমরা চাই সংসদের অধিবেশন শান্তিপূর্ণভাবে চলুক। আর যারা আমাদের ‘গদ্দার’ বলছেন, তারা আসলে চোরদের সমর্থক।”

    NCPI-এর সংসদে ভূমিকা প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে নতুন একটি যাত্রা শুরু হল। আমরা সবাই একসঙ্গে ইতিবাচক কিছু করতে এসেছি। বাংলার মানুষ এবং গোটা দেশের মানুষের উন্নতি চাই। আমরা সবাই এনডিএ-কে সমর্থনকারী এনসিপিআই-এর সদস্য। তাই কোনও বিল যদি মানুষের স্বার্থে ভাল হয়, আমরা সেটিকে সমর্থন করব।”

    কিছুদিন ধরে লাইমলাইটে তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন “আমি রচনা বন্দ্যোপাধ্যায়, একজন জনপ্রিয় সেলিব্রিটি মুখ৷ লকেটকে হারানোর জন্যই দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে প্রার্থী করেছিলেন৷ আমি অনামী কেউ ছিলাম না যাকে অকারণে তুলে দিদি এনেছিলেন”৷ ফলে হুগলি থেকে জেতার পিছনে তাঁর সেলিব্রিটি স্টেটাস ও পরিশ্রমও রয়েছে বলে দাবি করেন রচনা৷

    তিনি আরও বলেন, হুগলির সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল, যে কারণে তাঁর দিদি নম্বর ১-এর জনপ্রিয়তা ব্যবহার করে তৃণমূল৷ একেবারে চাঁচাছোলা ভাবে রচনা বলেন, “ঘরে বসে হাজার হাজার মানুষ দিদি নম্বর ওয়ান দেখেন, তাই তিনি আমাকে নিয়ে এসেছিলেন এবং দিদি নম্বর ওয়ান শোতেও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমি জিতিয়ে দিয়েছি সিটটা, আমার ফেসভ্যালুর জন্য ওই সিটে জয় এসেছে৷”
  • Link to this news (News18 বাংলা)