• কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনা, জ়িপলাইন ছিঁড়ে গিয়ে প্রায় ৪০ ফুট নীচে পড়লেন যুবক
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • বর্তমানে অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্যাটিগরিতে জ়িপলাইন রাইডিং বেশ জনপ্রিয়। এ বার সেই অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে গিয়েই ভয়াবহ বিপত্তির সম্মুখীন হলেন এক ব্যক্তি। জ়িপলাইন ছিঁড়ে পড়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে পড়ে গেলেন এক যুবক। কর্নাটকের উত্তর কানাড়া জেলায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, আহত যুবকের নাম কুবের সুরপুরা (২৪)।

    ১. কোথায়, কী ভাবে দুর্ঘটনা ঘটেছে?

    ২. জ়িপলাইন রাইড কী?

    ৩. পরিবারের তরফে কী অভিযোগ?

    ৪. দুর্ঘটনার পরে রিসর্ট কর্তৃপক্ষ কী জানিয়েছেন?

    Zipline Ride (জ়িপলাইন রাইড) হলো একটি বিশেষ অ্যাডভেঞ্চার স্পোর্টস। পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শক্ত ধাতব দড়ি লম্বা পোলের মাধ্যমে বিস্তৃত থাকে। সাধারণত একটি পোল অন্য পোলটির তুলনায় অনেকটা উঁচুতে বসানো থাকে। এর ফলে সহজেই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুলি সিস্টেম (Pulley System)-এর মাধ্যমে উঁচু জায়গা থেকে নীচু জায়গায় যাওয়া যায়।

    সূত্রের খবর, কুবের আদতে বিজয়পুরা জেলার বাসিন্দা। তিনি উত্তর কানাড়াতে ঘুরতে গিয়ে স্টারলিং রিভার রিসর্ট নামে একটি বেসরকারি মালিকানাধীন রিসর্টে থাকছিলেন। সেই রিসর্টের মধ্যেই ছিল জ়িপলাইন রাইডিংয়ের ব্যবস্থা। সমস্ত নিরাপত্তাবিধি মেনেই জ়িপলাইন রাইড করতে গিয়েছিলেন কুবের। মাঝপথে হঠাৎই জ়িপলাইন ছিঁড়ে গিয়ে বিপত্তি বাধে। প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে পড়ে যান কুবের। গুরুতর আহত হন তিনি। দেহের একাধিক হাড় ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় স্নায়ুও।

    পরিবারের তরফে রিসর্টের বিরুদ্ধে অবহেলা এবং গাফিলতির অভিযোগ করা হয়েছে। কুবেরের পরিবারের দাবি, জ়িপলাইনটি ঠিকমতো পরিচর্যা করা হতো না। এ ছাড়াও, জ়িপলাইন রাইডের দিনে প্রয়োজনীয় সেফটি গিয়ারের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ কুবেরের পরিবারের। আরও অভিযোগ, দুর্ঘটনার পরে রিসর্টের তরফে কুবেরের চিকিৎসার জন্য অর্থসাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু, রিসর্ট কর্তৃপক্ষের তরফে সেই অর্থসাহায্য করা হয়নি বলে অভিযোগ পরিবারের।

    স্টারলিং রিভার রিসর্ট কর্তৃপক্ষের তরফে অবহেলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, সে দিন সমস্ত নিরাপত্তাবিধি মেনেই রাইড করেছিলেন কুবের। দুর্ভাগ্যবশত এই ঘটনাটি ঘটেছে। যদিও, অর্থসাহায্য করার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি কর্তৃপক্ষের তরফে।

    ১. কর্নাটকে জ়িপলাইন দুর্ঘটনায় আহত যুবকের নাম কী এবং তিনি কোথাকার বাসিন্দা?

    আহত যুবকের নাম কুবের সুরপুরা (২৪)। তিনি আদতে কর্নাটকের বিজয়পুরা জেলার বাসিন্দা।

    ২. দুর্ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে?

    দুর্ঘটনাটি ঘটেছে উত্তর কানাড়া জেলায় অবস্থিত 'স্টারলিং রিভার রিসর্ট' নামক একটি বেসরকারি রিসর্টে। সেখানে জ়িপলাইন রাইড করার সময় মাঝপথে হঠাৎ জ়িপলাইনটি ছিঁড়ে যায় এবং কুবের প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে পড়ে যান।

    ৩. জ়িপলাইন রাইড (Zipline Ride) কী?

    এটি একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস। এতে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পোলের মাধ্যমে একটি শক্ত ধাতব দড়ি বিস্তৃত থাকে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একটি পুলি সিস্টেমের (Pulley System) সাহায্যে উঁচু জায়গা থেকে নীচু জায়গায় যাওয়া যায়।

    ৪. উপর থেকে পড়ে গিয়ে কুবেরের কী ধরনের শারীরিক ক্ষতি হয়েছে?

    প্রায় ৩০-৪০ ফুট উপর থেকে পড়ে গিয়ে কুবের গুরুতর আহত হয়েছেন। তাঁর দেহের একাধিক হাড় ভেঙে গিয়েছে এবং স্নায়ুও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ৫. এই দুর্ঘটনার বিষয়ে কুবেরের পরিবারের কী অভিযোগ?

    কুবেরের পরিবারের প্রধান অভিযোগগুলো হলো:

    ৬. রিসর্ট কর্তৃপক্ষ কী দাবি করেছেন?

    স্টারলিং রিভার রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত অবহেলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ওই দিন সমস্ত নিরাপত্তাবিধি মেনেই কুবের রাইড করেছিলেন এবং দুর্ঘটনাটি সম্পূর্ণ দুর্ভাগ্যজনক।

  • Link to this news (এই সময়)