• ‘স্বামীকে বেল্ট দিয়ে মারতে চাই’, পুরুষ বিদ্বেষী মন্তব্য করেই চাকরি খোয়ালেন India’s Got Latent–এর সাক্ষী ঝা?
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • পুরুষ বিদ্বেষী মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে ‘India’s Got Latent’-এর Season 2-এর অংশগ্রহণকারী সাক্ষী ঝা নামে এক তরুণী। সম্প্রতি এই শোয়ের একটি এপিসোডে বিহারের বাসিন্দা ওই তরুণীকে একাধিক পুরুষ বিদ্বেষী মন্তব্য করতে শোনা যায়। জানা গিয়েছে, সাক্ষী বিহারের একটি সরকারি স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এ হেন মন্তব্যের কারণে, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    সম্প্রতি ‘India’s Got Latent Season 2’-এর একটি এপিসোডে সাক্ষী ঝা নামে ওই তরুণীকে দেখা যায়। ওই এপিসোডে তিনি বলেন, ‘আমি পুরুষদের ঘৃণা করি।’ তখন প্যানেলের সদস্যরা জিজ্ঞেস করেন যে, পরিবারের সদস্যদেরও তিনি ঘৃণা করেন কি না। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাবা ঠিকই, কিন্তু পুরুষই তো। আমি তাঁকেও ঘৃণা করি। আমি আমার দাদু, ভাইকেও ঘৃণা করি।’ ওই এপিসোডেই তাঁর আরও সংযোজন, ‘আমি মদ্যপান করে আমার স্বামীকে বেল্ট দিয়ে মারতে চাই’। শোয়ের নিয়ম অনুযায়ী, সাক্ষীর মন্তব্যের উপরে নির্ভর করে তাঁকে ১০-এর মধ্যে শূন্য রেটিং দেন প্যানেলিস্টরা।

    একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই ঘটনার পরে সাক্ষী মালিক নামে ওই তরুণীকে বিহার সরকার সাসপেন্ড করেছে। যদিও এই সময় অনলাইন এই দাবির সত্যতা যাচাই করেনি। বিহারের যে স্কুলে চাকরি করতেন সাক্ষী, সেই স্কুলের তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। সমাজ মাধ্যমে সাক্ষীর এই এপিসোডের ক্লিপিংস ছড়িয়ে পড়তেই বিতর্ক ছড়িয়েছে। অনেকেই তাঁর শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

    ‘India’s Got Latent’ হলো জনপ্রিয় ইউটিউবার সময় রায়না পরিচালিত একটি কমেডি শো। মাসের দু’টি শনিবার সময় রায়না নামে এক ইউটিউবারের চ্যানেলে এবং নেটফ্লিক্সে এই শো’টি প্রিমিয়ার হয়। এর আগে এই শোয়ের একটি Season হয়েছিল। জুন মাসে এই Series-এর দ্বিতীয় Season শুরু হয়।

  • Link to this news (এই সময়)