• 'তসলিমাকে যেভাবে... লজ্জার', বামেদের তুলোধনা দিলীপের
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যবধান ১৯ বছরের বেশি, ফের এই বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। যা নিয়ে রাজ্যে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। বিজেপির আমন্ত্রণে তাঁর রাজ্যে ফেরা নিয়ে ইতিমধ্যেই বামেদের কটাক্ষের মুখে পড়েছেন তসলিমা। পাল্টা জবাবে ফেসবুকে বামেদের তুলোধনা করেছেন লেখিকা। এ বিষয়ে সোমবার প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

    কী বলেছেন দিলীপ ঘোষ?খোদ তসলিমাই ফেসবুকে লিখেছেন, 'আমার কলকাতায় যাওয়া নিয়ে এই মিথ্যে প্রচার কেন? ১৮ বছর ৮ মাস ১০ দিন পর মাত্র দু’দিনের জন্য কলকাতায় যাচ্ছি—তাতেই তাঁদের গায়ে জ্বালা ধরছে!...এই বামরা কি কোনও দিন মানুষ হবেন না? আর কত দিন তাঁরা প্রগতিশীলতার মুখোশ পরে জিহাদিদের ভাষায় কথা বলে যাবেন?'

    রাজ্যের 'ডাকাবুকো' মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "যেখানে গণতান্ত্রিক পরিবেশই ছিল না, তাঁকে যেভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই দিনটা আমি জানি। হঠাৎ দুপুরবেলা স্কুল থেকে বাচ্চারা ফিরছে। মা-বাবা বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরছন তখনই হঠাৎ আগুন জ্বলতে আরম্ভ করল। বোম পড়তে আরম্ভ করল। হাহাকার, কি ভয়ে বাড়ি গেছে। কারা করেছে? সিপিএম কিচ্ছু করেনি? সেনা নামিয়ে ছিল৷ বুদ্ধবাবুর নির্দেশে হয়েছিল। আমরা বলিনি। গত দু'তিন বছর বাংলাদেশে যা চলছে তার চেয়েও খারাপ অবস্থা ছিল এখানে৷ টিএমসি-ও সেই রাস্তায় হেঁটেছে। দেশ যদি মনে করে তাঁকে জায়গা দেবে সে আসতে পারে। তাঁকে যেভাবে অপমান করে তাড়ান হয়েছিল সেটা আমাদের কাছে লজ্জার। তিনি কি বাঙালি নন? তিনি আসবেন। আইনের পক্ষে অসুবিধে না হলে কে আটকাতে পারে? যাঁরা করেছিল তাঁরা এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।"

    কী দাবি তসলিমার?বিজেপির আমন্ত্রণে তাঁর রাজ্যে ফেরা নিয়ে ইতিমধ্যেই বামেদের কটাক্ষের মুখে পড়েছেন তসলিমা। তারই জবাব দিয়ে তসলিমা লেখেন, "পশ্চিমবঙ্গের কিছু বাম নেতা আমাকে দোষ দিচ্ছেন—আমি কেন কলকাতায় যাচ্ছি! তাঁরা আমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছিলেন; এখন আমি সেই রাজ্যে পা রাখা মানেই নাকি আমি হিন্দুত্ববাদী, আমি বিজেপি আর এস এস।আমি সিপিআইএম সরকারের আমন্ত্রণে বহুবার কেরালায় গিয়েছি। সেখানকার বাম নেতারা আমাকে সংবর্ধনা দিয়েছেন, সম্মান জানিয়েছেন, আমার জন্য জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তখন কলকাতার এই বাম নেতারা কি আমাকে ‘বামপন্থী’ বলে গালি দিয়েছিলেন, নাকি আনন্দে চুমু খেয়েছিলেন? তখন তো তাঁরা দিব্যি চোখ বন্ধ করে রেখেছিলেন। আমার বেলায় তাঁদের চোখ কখনও খোলে কি? আমার কলকাতায় যাওয়া নিয়ে এই মিথ্যে প্রচার কেন? ১৮ বছর ৮ মাস ১০ দিন পর মাত্র দু’দিনের জন্য কলকাতায় যাচ্ছি—তাতেই তাঁদের গায়ে জ্বালা ধরছে!...এই বামরা কি কোনও দিন মানুষ হবেন না? আর কত দিন তাঁরা প্রগতিশীলতার মুখোশ পরে জিহাদিদের ভাষায় কথা বলে যাবেন?"
  • Link to this news (আজকাল)