• সিকিমের নির্মীয়মান টানেলে ধসের জেরে গ্যাস লিক, আটকে একাধিক শ্রমিক
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • সিকিমের নির্মীয়মান টানেলে গ্যাস লিক। ওই টানেল তৈরির কাজে ব্যস্ত প্রায় ২৭ জন শ্রমিক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। সিকিমের নামচি এলাকার ঘটনা। ওই টানেলে মিথেন গ্যাস বিস্ফোরণের জেরে এই বিপত্তি বলে সন্দেহ করছেন আধিকারিকরা। এই ঘটনা জানার পরেই সেখানে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। নির্মীয়মান টানেলে আটকে থাকা শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য বাতাস পাঠানো হচ্ছে। সেখানে যাতে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা

    দক্ষিণ সিকিম এলাকায় টানেলের কাজ চলার সময়ে ধস

    সিকিমের পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ সিকিমের নামচি জেলায় এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের (NHPC Teesta Stage-VI Hydroelectric Project) অন্তর্গত সমরডুং টানেলে (Samardung Tunnel) মিথেন গ্যাস বিস্ফোরণ হয়। এর পরেই ওই টানেলের প্রবেশপথে বিশাল ধস নামে। আচমকা ওই ধসের কারণে টানেলের ভেতরে আটকে পড়েছেন বেশ কয়েকজন নির্মাণকর্মী।

    উদ্ধার কাজে সমস্যা

    খবর পাওয়ার পরপরই একাধিক উদ্ধারকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে টানেলের ভেতরে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের পাশাপাশি অন্ধকার এবং অক্সিজেনের তীব্র ঘাটতির কারণে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের বলে জানিয়েছেন আধিকারিকরা।

    শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেখান থেকে এখনও পর্যন্ত ১৬ জনকে উদ্ধার উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে সিকিমের দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল।

    কত জন আটকে আছেন তা নিশ্চিত নন আধিকারিকরা

    আধিকারিকরা জানিয়েছেন, সোমবার দুপুরে সিকিমের পাকিয়ং এলাকায় রাস্তার কাজের জন্যে টানেল তৈরি করা হচ্ছিল। ওই সময় আচমকা টানেলের ভিতরে ধস নামে। গাড়ি, খননযন্ত্র-সহ আটকে পড়েন শ্রমিকরা। ওই ধসের কারণেই গ্যাস লিক হতে শুরু করে। ওই সুড়ঙ্গের ভেতরে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মিথেন গ্যাস জমেছিল বলে জানা গিয়েছে। তবে কত জন সেখানে আটকে আছেন তা এখনও পর্যন্ত নিশ্চিত করতে বলতে পারছেন না আধিকারিকরা।

    উদ্ধার কাজে সমস্যা

    যদিও ওই এলাকার জেলাশাসক অনুপা টামলিং জানিয়েছেন, সেখানে ২১ জন আটকে থাকতে পরে খবর পাওয়া যাচ্ছে। যদিও অনেকেরই অন্তত ২৭ জন সেখানে আটকে আছেন। মিথেন গ্যাসের উপস্থিতি, সরু পথ এবং দৃশ্যমানতা কম হওয়ার কারণে উদ্ধারকাজ ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবে এরই মধ্যে সেখানে আটকে পড়া সমস্ত শ্রমিককে নিরাপদে উদ্ধার করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন জেলাশাসক।

    এক নজরে:

    FAQ

    কোথায় এই ধস?

    দক্ষিণ সিকিমের নামচি জেলায় এনএইচপিসি প্রকল্পের সমরডুং টানেলে বিস্ফোরণের জেরে ধস নামে

    কেউ কি আটকে আছেন?

    এর জেরে আটকে পড়েছেন কয়েকজন শ্রমিক। রাত পর্যন্ত ১৬ জন উদ্ধার করা হয়। আটকে পড়া অন্যদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

    উদ্ধার কাজে কোনও সমস্যা হয়?

    টানেলের ভেতরে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের পাশাপাশি অন্ধকার এবং অক্সিজেনের তীব্র ঘাটতির কারণে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের বলে জানিয়েছেন আধিকারিকরা।

    আটকে পড়া শ্রমিকদের কী সমস্যা ?

    নির্মীয়মান টানেলে আটকে থাকা শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য বাতাস পাঠানো হচ্ছে। সেখানে যাতে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)