• ডুয়ার্সে ১৭ কিমি রেললাইনের জন্য ২৭২ কোটি বরাদ্দ কেন্দ্রের
    বর্তমান | ২১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডুয়ার্সে ১৭ কিমি প্রস্তাবিত রেলপথের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

    তিনি লিখেছেন, ‘চালসার কাছে খুনিয়া মোড় থেকে শুরু হয়ে জলঢাকা (নকশাল) পর্যন্ত যাবে প্রস্তাবিত ওই রেলপথ। জলপাইগুড়ি ও কালিম্পঙ বন বিভাগের মধ্যে দিয়ে এই রেলপথ হলে জলঢাকা, বিন্দু ও তোদে তাংটা এলাকায় পর্যটনের প্রসারের সঙ্গে ভুটান ও চীন সীমান্তের কাছাকাছি পর্যন্ত রেল যোগাযোগ সম্ভব হবে।’ বর্ষার পরই রেলের সঙ্গে রাজ্য বনদপ্তর এ ব্যাপারে একটি যৌথ সমীক্ষা করবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ।
  • Link to this news (বর্তমান)