পঞ্চায়েতে না এলে পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে: দিলীপ ঘোষ
বর্তমান | ২১ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েতে না আসলে পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসে সই করাব। ভাতা নিচ্ছেন, মাইনে নিচ্ছেন অথচ কাজ করবেন না! আজ, সোমবার বিধানসভায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন। বলেন, পরিষেবা দিন নয়তো পদত্যাগ করুন। পঞ্চায়েত প্রধান সদস্যদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বর্তমানে পঞ্চায়েত প্রধান এবং সদস্যরা না আসায় ব্যাপক ভাবে ধাক্কা খাচ্ছে উন্নয়নের কাজ। ডিম থেরাপির ভয়ে পঞ্চায়েতে আসছে না তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাঁদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। জানান, বিল আনা হচ্ছে। আর্থিক ক্ষমতা দেওয়া হবে পঞ্চায়েত সচিবদের। এই সপ্তাহতেই বিল আসবে। আপনাদের সমর্থনে বিল পাশ করানো হবে। এদিন বিধানসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী।