• স্পেন-আর্জেন্টিনা যুদ্ধে বাজিমাত ভারতীয়দেরও! বিশ্বকাপের শূন্যতাতেও প্রাপ্তির ঝুলিতে কী?
    প্রতিদিন | ২০ জুলাই ২০২৬
  • বিশ্বকাপ জিতল স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে দুরমুশ করে ট্রফি উঠল লামিনে ইয়ামালদের হাতে। কিন্তু গত সোয়া দেশ মাসের ‘বিশ্বযুদ্ধে’ ভারত কী পেল? ফুটবল মাঠে লড়াইয়ের নিরিখে কিছু পায়নি বলাই যায়। কিন্তু মাঠের বাইরে কিন্তু ভারতও ‘চ্যাম্পিয়ন’। আবার ভারতের মাধ্যমে বিশ্বের ফুটবল তারকারাও কম সাফল্য পাননি। কীরকম?

    বিশ্বকাপ শুরুর আগে ভারতে সম্প্রচার নিয়ে প্রচুর প্রশ্নচিহ্ন ছিল। যুক্তি ছিল, অত রাতে ফুটবল ম্যাচ কে দেখবে? শেষ পর্যন্ত এগিয়ে আসে ‘জি এন্টারটেইনমেন্ট’। প্রথম দিকে তাদের সম্প্রচারেও অনেক ভুলত্রুটি ছিল। ঠিক কত সংখ্যক মানুষ বিশ্বকাপ দেখেছেন, সেই পরিসংখ্যান এখনও জানানো হয়নি। তবে ফাইনালের আগেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভারতীয় ফুটবল ভক্তদের জন্য আলাদা বার্তা দিয়ে বলেন, “ভারতে ফুটবল প্রচারের জন্য আমি জি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই জানি, ভারতীয়রা খুব আবেগপ্রবণ। প্রচুর সমর্থক বিশ্বকাপে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশকে সমর্থন করেছেন। ভারতের বাজার খুবই সম্ভাবনাময়।”

    এর সঙ্গে যুক্ত করতে হবে সোশাল মিডিয়া। সেখানে ভারতীয়দের দাপট রয়েছে। ২০২২-র বিশ্বকাপ থেকে এবার সোশাল মিডিয়া ‘এনগেজমেন্ট’ দ্বিগুণ হয়েছে। অন্তত ৩.৫ থেকে ৪ কোটি ভারতীয় বিশ্বকাপ নিয়ে বিভিন্ন কন্টেন্টে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে শুধু ফাইনালেই ১.৫ থেকে ২ কোটি ভারতীয় সোশাল মিডিয়ায় রিঅ্যাক্ট করেছেন। এর মধ্যে মিম, ম্যাচ বিশ্লেষণ, নিজেদের বা প্লেয়ারদের ছবি-ভিডিও শেয়ার বা পোস্ট আছে। ভারতে মোট ১ লক্ষ ২০ হাজার কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে কথা বলেছেন।

    সব মিলিয়ে ফিফা বা প্লেয়ারদের ফলোয়ারও বেড়েছে। এই মুহূর্তে প্রায় ৭০ লক্ষ ভারতীয় ফিফার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করেন। যা শতাংশের হিসেবে গোটা বিশ্বে দ্বিতীয়। সব থেকে বেশি ফলোয়ার পশ্চিমবঙ্গ, কেরল ও মহারাষ্ট্র থেকে। শুধু বিশ্বকাপের মধ্যে আর্লিং হালান্ডের ফলোয়ার সংখ্যা ৩ কোটি বেড়েছে। রোনাল্ডোর বেড়েছে ১ কোটি। মেসি-নেইমারদেরও প্রায় ৫৫ লক্ষ করে ফলোয়ার বেড়েছে। এছাড়া জার্সি, ক্রীড়া সামগ্রী বিক্রির পরিমাণও বেড়েছে। অর্থাৎ ভারতে ফুটবল উন্মাদনার কমতি নেই। কিন্তু এটাকে কি সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে? সেই প্রশ্নটা থেকেই যায়।
  • Link to this news (প্রতিদিন)