• Breaking News Live: মমতার শহিদ দিবসের সভায় যাওয়ার পথে বাধা? থানায় বসিয়ে রাখা হয়েছে অসিত মজুমদারকে
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • ২১ জুলাই কালীঘাট তৃণমূলের সভায় যাওয়া কথা ছিল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অসিত মজুমদারের। মঙ্গলবার সকালে সেই মতো তৈরী হচ্ছিলেন তিনি। সে সময়ে তাঁর বাড়িতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশের একটি দল। প্রাক্তন তৃণমূল বিধায়ককে থানায় নিয়ে আসে। অসিতের অনুগামীদের অভিযোগ, পুলিশ অন্যায় ভাবে তাঁকে আটকে রেখেছে যাতে মমতার শহিদ সভায় যেতে না পারে।

    ক্যাথিড্রাল রোডে শহিদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সাংসদ মহুয়া মৈত্র সভা শুরু আগে মঞ্চে উঠে তৃণমূল কর্মীদের বিশেষ বার্তা দেন। তাঁদের কাছে নির্ভয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

    কৃষ্ণনগর স্টেশন থেকে কলকাতায় শহিদ মিনারের পথে হাতে দলীয় পতাকা নিয়ে স্লোগান দিতে,দিতে ট্রেনে রত্তনা দিলেন একাধিক কংগ্রেস কর্মীরা। তবে সেখানে দেখা মিলল না তৃণমূল কর্মীদের। মিছিল করে স্টেশনে এসে জোড়াফুল কর্মীদের ট্রেনে চড়ার ভিড় এ বছর উধাওয়

    একুশে জুলাইতে কার্যত খাঁ-খাঁ করছে হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর। অন্যান্য বছর একুশে জুলাইতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে চেপে এসে এই হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটে লঞ্চ ধরে কলকাতার শহিদ সমাবেশে যোগ দিতেন। তাXদের জন্য থাকত এলাহি ব্যবস্থা> আগত প্রতিনিধিদের জন্য ফেরিঘাটের সামনে মঞ্চ করা হতো। তাদেরকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হতো দলের পক্ষ থেকে। কিন্তু রাজ্যে পালা বদলের পর এ বছর ২১ জুলাই-এর চিত্রটা একেবারেই বিপরীত।

    ২৬-এর ২১ জুলাই শহিদ স্মরণে তিন পক্ষের পৃথক অনুষ্ঠান। ক্যাথিড্রাল রোডে শহিদ দিবস পালনের আয়োজন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কালীঘাট-তৃণমূল। তাঁদের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগে রাতভর সেখানেই পাহারায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি তৃণমূলের বিদ্রোহী শিবির শহিদ দিবস পালন করবে ধর্মতলার মেয়ো রোডে। সেখানে যোগ দেবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূলের বিধায়ক, নেতা-কর্মীরা। আর শহিদ মিনারে হবে কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ।

    দিল্লি-পাঞ্জাব সীমানায় শম্ভু বর্ডার বন্ধ করে দিল সরকার। পাঞ্জাবের ‘কিষান মজদুর সংঘর্ষ কমিটি’র তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দিল্লিতে তাঁরা একদিনের ‘মহাপঞ্চায়েত’ আয়োজন করবে। কৃষকদের দাবি, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি সাক্ষর হলে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। প্রস্তাবিত চুক্তি সই রদ করতেই এই আন্দোলন কৃষকদের। মঙ্গলবার দিল্লির রাজঘাট এলাকায় পাঞ্জাব থেকে কৃষকরা যাতে পৌঁছতে না পারেন, সেই কারণে সিমেন্টের স্ল্যাব দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে শম্ভু বর্ডার।

    সিকিমের নামচি জেলার সামারদুংয়ে নির্মীয়মাণ সুড়ঙ্গে বড়সড় ধস নেমে অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও আটকে রয়েছেন অনেক শ্রমিক। সোমবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধস নামার কারণে সুড়ঙ্গের ভিতরে মিথেন গ্যাস লিক করেছে। যার জন্য দ্রুত উদ্ধাকাজ করা যাচ্ছে না।

  • Link to this news (এই সময়)