• ঘনাচ্ছে মেঘ, ২১ জুলাই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে কি আরও বাড়বে দুর্যোগ?
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • সোমবার দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত ভাবে প্রবল বৃষ্টিতে ভিজেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। আজ, ২১ জুলাই শহরের তিন জায়গায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আজও কি বৃষ্টি হবে কলকাতায়? দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। সারাদিনই এমন আবহাওয়া থাকার সম্ভাবনা। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে, মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এমনই থাকবে পরিস্থিতি। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার জলপাইগুড়ির বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাবে। নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। অতি বৃষ্টিতে উত্তরবঙ্গের কৃষিজমিতে ফসলের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

    কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের উপর তৈরি ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দুই ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার (২২ জুলাই) পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ির বেশ কিছু অংশে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

    অতিবৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে ধস নামার ঝুঁকি রয়েছে। টানা বৃষ্টির ফলে কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

  • Link to this news (এই সময়)