• কলকাতার তিন জায়গায় রাজনৈতিক কর্মসূচি, মঙ্গলে কোন পথে যান চলাচল নিয়ন্ত্রণ?
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • মঙ্গলবার কলকাতার বুকে তিন জায়গায় তিনটি রাজনৈতিক কর্মসূচি পালিত হবে। তৃণমূল কংগ্রেস দলের মমতাপন্থী শিবিরের তরফে বিড়লা তারামণ্ডলের সামনে, বিদ্রোহী শিবিরের তরফে গান্ধী মূর্তির নীচে এবং শহিদ মিনারের সামনে কংগ্রেসের তরফে ২১ জুলাই শহিদ দিবস পালন করা হবে। সেই কারণে শহরের বুকে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

    কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নিউ রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড– এই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

    ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় কোনও ধরনের যানবাহন পার্কিংয়ের অনুমতি থাকবে না। নো পার্কিং এলাকাগুলির মধ্যে রয়েছে– হেস্টিংস মোড় থেকে ক্যাথেড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন এলাকা।

    ২১ জুলাইকে কেন্দ্র করে কলকাতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহিদ মিনার, গান্ধী মূর্তি এবং বিড়লা তারামণ্ডলের সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে লালবাজার। প্রায় ১,০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

    নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে তিনটি গুরুত্বপূর্ণ জায়গাতেই ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল এবং সাউথ ডিভিশন-সহ অন্তত পাঁচজন ডেপুটি কমিশনার গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন।

    এছাড়াও মোতায়েন করা হচ্ছে এইচআরএফএস (HRFS), র‍্যাফ (RAF) এবং পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আইন-শৃঙ্খলা বজায় রাখতে, যে কোনও ধরনের অপ্রীতিকর বা অশান্ত পরিস্থিতি এ ড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী শিবির, বিদ্রোহী শিবির এবং কংগ্রেস— এই তিনটি পক্ষ পৃথক কর্মসূচি পালন করবে।

    বিড়লা তারামণ্ডলের সামনে, মেয়ো রোডে এবং শহিদ মিনারের সামনে জমায়েত হবে।

    নিউ রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, চৌরঙ্গি রোড এবং জওহরলাল নেহরু রোডে যান নিয়ন্ত্রণ করা হবে।

    প্রায় ১,০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

    ড্রোন নজরদারি, পাঁচজন ডেপুটি কমিশনারের তদারকি এবং এইচআরএফএস, র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

  • Link to this news (এই সময়)