• নতুন সরকার আসতেই ৫০% বাড়ল সমাাজিক পেনশনে ভাতা!
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ উপভোক্তার জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের অধীনে মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

    সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে প্রবীণ নাগরিক, বিধবা এবং দিব্যাঙ্গ উপভোক্তারা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন। পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় আর্থিক স্বস্তি মিলবে।

    জানানো হয়েছে, বর্ধিত পেনশনের এই হার চলতি বছরের আগস্ট মাস থেকে কার্যকর হবে। ১ সেপ্টেম্বর থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১,৫০০ টাকা করে মাসিক পেনশন পাঠানো হবে।

    সরকারের বক্তব্য, জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)