• সরকারি ফর্মে নেপালি ভাষা? বিস্তাকে চিঠি শুভেন্দুর...
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: পাশাপাশি একই দিনে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে সরকারি ফর্ম এবং আবেদনপত্রে নেপালি ভাষার 'সরকারি' ব্যবহারের বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ লা সেপ্টেম্বর থেকে রাজ্যের সরকারি সব কাজ বাংলায় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার চিঠির উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নেপালি ভাষাভাষী সম্প্রদায়ের ভাষাগত ঐতিহ্যকে সরকার সর্বোচ্চ মর্যাদা দেয় এবং সংবিধানের অষ্টম তফসিলে নেপালি ভাষার স্বীকৃতিকে সম্পূর্ণভাবে স্বীকার করে।

    সোমবার রাজু বিস্তাকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন , অন্তর্ভুক্তিমূলক প্রশাসন গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে সরকারি ফর্ম ও আবেদনপত্রে নেপালি ভাষার সরকারি স্বীকৃতি ও অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বার্থে নেপালি ভাষার সরকারি ব্যবহারের বিষয়টি বাস্তবায়নে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে নেপালি ভাষাভাষী মানুষের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ভাষাগত সুবিধা আরও বাড়বে।
  • Link to this news (আজকাল)