• ‘ঘোর পাপ হয়েছে’, দু’মাস পরে অবশেষে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সরব মোদি
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৬
  • নিটের প্রশ্নফাঁস নিয়ে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। পড়ুয়ারা আত্মঘাতী হয়েছেন, পথে নেমে প্রতিবাদ করছে ছাত্রসমাজ, অনশনে বসেছেন সমাজকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্ন ফাঁসের পর কেটে গিয়েছে দু’মাসেরও বেশি সময়। অবশেষে প্রধানমন্ত্রী বললেন, নিটের প্রশ্ন এইভাবে ফাঁস হয়ে ঘোর অন্যায় হয়েছে।

    গত ৩ মে ডাক্তারির সর্বভারতীয় পরীক্ষা হয়। লক্ষ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসে। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই প্রকাশ্যে আসে প্রশ্নফাঁসের খবর। বাধ্য হয়ে পরীক্ষা বাতিল করে এনটিএ। হতাশায় বহু পড়ুয়া আত্মঘাতী হন। দেশজুড়ে দাবি ওঠে, পদত্যাগ করুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তিনি নিজের অবস্থানে অনড়। ধর্মেন্দ্রর ইস্তফা দাবি করে ২৪ দিন ধরে অনশন করছেন লাদাখের শিক্ষাবিদ সোনম। সোমবার সংসদ অভিযানে শামিল হয়েছেন ককরোচ জনতা পার্টির লক্ষাধিক সদস্য। কিন্তু এতকিছুতেও নিট নিয়ে একটিও শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)