• রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব ভারতের, ইউক্রেন উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলায় নিহত ৪ ভারতীয় নাবিক
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • ফের সমুদ্রপথে চার ভারতীয় নাবিকের মৃত্যু। কী ভাবে হলো তাঁদের মৃত্যু? জানা গিয়েছে, ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময়ে বাণিজ্যিক মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় কড়া পদক্ষেপ করল ভারত। কী পদক্ষেপ কেন্দ্রের? সূত্রের খবর, এই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক (MEA)। হামলায় এক ভারতীয় গুরুতর আহতও হয়েছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অসামরিক বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা করেছে কেন্দ্র।

    বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই সন্ধ্যায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি গোল্ডেন লিও (MV Golden Leo) ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় হামলার মুখে পড়ে। জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। হামলায় চার ভারতীয়ের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

    ইউক্রেনের দাবি, জাহাজ লক্ষ্য করে তিনটি রুশ ক্রুজ মিসাইল ছোড়া হয়। হামলার পরে জাহাজে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল অভিযান চালিয়ে জীবিতদের নিরাপদে সরিয়ে আনে। তবে এই হামলায় ভারতীয়দের পাশাপাশি সিরিয়ার নাবিক এবং এক ইউক্রেনীয় মেরিটাইম পাইলট-সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

    ঘটনার পরে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজে হামলা এবং নিরীহ নাবিকদের প্রাণহানি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ বাণিজ্য এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত। একই সঙ্গে মৃত ভারতীয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহত নাবিকের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

    সরকারি সূত্রের খবর, ঘটনার জেরে নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ করেছে ভারত। দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়েও রাশিয়ার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

    উল্লেখ্য, হরমুজ়ের পরে এখন কৃষ্ণসাগরেও সঙ্কটের মেঘ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে কৃষ্ণসাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত কয়েক মাসে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে। এই ঘটনায় ফের আন্তর্জাতিক জলপথে অসামরিক নৌ-পরিবহণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    উত্তর: ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় কৃষ্ণসাগর অঞ্চলে গিনি-বিসাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MV Golden Leo ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে।

    উত্তর: এই হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

    উত্তর: হামলায় চার ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় কড়া প্রতিবাদ জানাতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যাখ্যা চাইতেই ভারত Russian Ambassador-কে তলব করেছে।

    উত্তর: ইউক্রেনের দাবি, জাহাজটিকে লক্ষ্য করে রাশিয়ার তিনটি Cruise Missile ছোড়া হয়েছিল। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

    উত্তর: MEA জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা এবং নিরীহ নাবিকদের প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ভারত।

    উত্তর: প্রাথমিক তথ্য অনুযায়ী, চার ভারতীয় নাবিক, কয়েকজন সিরিয়ার নাগরিক এবং এক ইউক্রেনীয় মেরিটাইম পাইলট-সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

  • Link to this news (এই সময়)