• ‘কী করে এটা হয়?’, তারামণ্ডলের সামনে তৃণমূলের মঞ্চে ভাঙচুর, প্রশ্ন হাইকোর্টের, পুলিশের জবাব তলব
    এই সময় | ২১ জুলাই ২০২৬
  • ঘর আলাদা হওয়ার পরে মঙ্গলবার তৃণমূলের প্রথম ২১ জুলাই। তার আগে কালীঘাট-তৃণমূলের মঞ্চ ভাঙার অভিযোগ ওঠে সোমবার রাতে। মঙ্গলবার সকালে হাইকোর্টের দ্বারস্থ তারা। সোমবার রাতে কী ঘটেছিল? কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাট-পন্থী তৃণমূল বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে সমাবেশ মঞ্চ করে। সোমবার রাতে সেখানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খুলে দেওয়া হয় মাইকের তার। এর পরেই এ দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তারা। তার আগে সোমবার রাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেও অভিযোগ জানানো হয়।

    এই অভিযোগ শুনে বিচারপতি ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ‘ অ্যাডভোকেট জেনারেলের সামনে ১৫ জুলাই এই নির্দেশ দেয় হাইকোর্ট। তার পরেও কী করে এমন হলো? জয়েন্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কোর্টের আশঙ্কা ছিল এমন কোনও গোলমাল হতে পারে। তাই সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা কোর্টের জন্যও যথেষ্ট বিড়ম্বনার।’ পুলিশের জবাব তলব করা হয়েছে।

    বিচারপতি এজি সুরজিৎ নাথ মিত্রকে নির্দেশ দেন, ‘সকাল সাড়ে ১১টায় পুলিশের বক্তব্য জেনে আদালতে আসতে। তার পরে আবার শুনানি হবে। যদিও অন্য এক মামলার মধ্যে এজির মন্তব্য, বিড়লা তারামণ্ডলের মঞ্চে কে বা কারা এটা করলো, এটা বুঝতে পারছি না।’

    বিচারপতির পর্যবেক্ষণ, ‘ঘটনা একটা ঘটেছে। আর যেখানে হাইকোর্ট অনুমতি দিয়েছে, সেখানে কোর্টের সম্মানও থাকবে না। এটা হতে পারে না।’ এ দিনই ফের এই আর্জি শুনবেন বিচারপতি।

    কোথায় ও কবে এই ভাঙচুরের অভিযোগ উঠেছে?

    সোমবার রাতে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে কালীঘাট-তৃণমূলের তৈরি সমাবেশ মঞ্চে ভাঙচুরের অভিযোগ ওঠে।

    মঞ্চটি কেন তৈরি করা হয়েছিল?

    কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাট-পন্থী তৃণমূল এই সমাবেশ মঞ্চ তৈরি করেছিল ২১ জুলাইয়ের অনুষ্ঠানের জন্য।

    কালীঘাট-তৃণমূল কী পদক্ষেপ করেছে?

    তারা মঙ্গলবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এবং সোমবার রাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেও অভিযোগ জানায়।

    এজি এই বিষয়ে কী বলেছেন?

    অন্য একটি মামলার শুনানির মধ্যে এজি মন্তব্য করেন, বিড়লা তারামণ্ডলের মঞ্চে কে বা কারা এই কাজ করেছে তা তাঁরা বুঝতে পারছেন না।

  • Link to this news (এই সময়)